vivo T5 Pro ফোনের ভারতীয় লঞ্চ ডেট ঘোষণার পর‌ই T4 Pro ফোনে জারি হল ডিসকাউন্ট! মূল্যবৃদ্ধির যুগে সস্তায় পাওয়া যাচ্ছে এই 5G স্মার্টফোন

আজ ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 15 এপ্রিল vivo T5 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে। এটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। এতে 9020mAh ব্যাটারি দেওয়া হবে। এবার vivo T5 Pro 5G ফোনটি লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে vivo T4 Pro ফোনটিতে ডিসকাউন্ট জারি করা হয়েছে। বর্তমানে vivo T4 Pro 5G ফোনের সমস্ত ভেরিয়েন্ট কম দামে সেল করা হচ্ছে।

গতবছর আগস্ট মাসে vivo T4 Pro 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 27,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। একইভাবে vivo T4 Pro 5G ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা রাখা হয়েছিল।

এবার কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনটিতে 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সমস্ত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এই অফার পাওয়া যাবে। ইউজাররা Credit বা Debit কার্ডের ব্যাবহার করে ফোনটি কিনলে এক হাজার টাকার ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট vivo India এর মাধ্যমে ফোনটি কিনলে ইউজাররা এই অফার পেয়ে যাবেন। বর্তমানে অফার সহ vivo T4 Pro 5G ফোনটি প্রাথমিক 26,999 টাকা দামে কেনা যাচ্ছে।

আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত মোবাইল কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে। একইসঙ্গে প্রতিটি সেগমেন্টের ফোনে প্রাইস হাইক হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র 7 মাস আগে লঞ্চ হ‌ওয়া এই 5G ফোনটি লঞ্চ প্রাইসের চেয়েও কম দামে পাওয়া নিঃসন্দেহে একটি লাভজনক ডিল। একদিকে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত অফার সহ ফোনটি কেনা যাচ্ছে, অন্যদিকে ফ্লিপকার্টে Axis, HDFC এবং SBI ইউজাররা এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। নিচে এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং পারফরমেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo T4 Pro 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে স্মার্টফোনটি AnTuTu score 10,10,472 পেয়েছে। Vivo T4 Pro 5G স্মার্টফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 storage রয়েছে।

Vivo T4 Pro 5G স্মার্টফোনটিতে 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Quad Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ভেজা বা তেলাক্ত হাতেও স্মার্টফোনটি খুব সহজেই ব্যাবহার করা যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP68+IP69 রেটিং যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4 Pro 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 90W FlashCharge ফিচার সাপোর্ট করে। টেস্ট চলাকালীন স্মার্টফোনটি PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর 15 ঘন্টা, 12 মিনিট পেয়েছে। ভিভোর বক্তব্য অনুযায়ী মাত্র 1% ব্যাটারি থাকাকালীন স্মার্টফোনটিতে 30 মিনিট পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে।

Vivo T4 Pro 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.79 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP IMX882 OIS সেন্সর এবং 50MP 3x Periscope লেন্স এবং 2MP Bokeh সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here