Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi এর আপকামিং K-সিরিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি Redmi K90 Max ফোনের টিজার জারি করা হয়েছিল। অন্যদিকে এবার অফিসিয়ালি আসন্ন ফোনের রেন্ডার শেয়ার করা হয়েছে। এই রেন্ডারের মাধ্যমে ফোনের ডিজাইন এবং বেশ কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে ফোনটির একটি প্রিমিয়াম লুক সহ নতুন “Space Silver” কালার অপশন দেখানো হয়েছে। নিচে Redmi K90 Max ফোনের অফিসিয়াল রেন্ডার ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
রেন্ডারের মাধ্যমে Redmi K90 Max ফোনটির ক্লিন এবং মডার্ন ডিজাইনে দেখা যাচ্ছে। এই ফোনটিতে কুল টোন সিলভার ফিনিশ সহ ফ্ল্যাট অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম দেওয়া হয়েছে, ফলে ফোনটিতে একটি মজবুত এবং প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এখনও পর্যন্ত ফোনের সম্পূর্ণ ফ্রন্ট ডিজাইন প্রকাশ্যে আসেনি, তবে রিপোর্ট অনুযায়ী ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে, এটি মূলত গেমিং প্রেমীদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
Redmi K90 Max ফোনটির রেয়ার প্যানেলে হরিজেন্টাল ক্যামেরা মডিউল দেখা গেছে। একই ক্যামেরা মডিউল Pro Max ভেরিয়েন্টেও দেওয়া হয়েছিল। তবে এতে একটি বড় পরিবর্তন করা হতে পারে। আসন্ন ফোনের ক্যামেরা মডিউলের একটি অংশে কুলিং সিস্টেমের জন্য ভেন্ট দেওয়া হয়েছে, ফলে এটি অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেকটাই আলাদা দেখাচ্ছে। এই ফোনটির নিচে একটি বড় এয়ার লেআউট দেওয়া হয়েছে। তাই কোম্পানি এইবার থার্মাল ম্যানেজমেন্টের ওপর জোড় দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী Redmi K90 Max ফোনটিতে 18mm চেয়েও বড় ইন্টারনাল ফ্যান দেওয়া হতে পারে। এটি আরও ভালো এয়ারফ্লো এবং দ্রুত হিট ডিসপেনশন করতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সিস্টেম হেভি গেমিং বা হাই-পারফরমেন্স টাস্ক চলাকালীন ফোনটিকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। জানিয়ে রাখি এই ফোনটির কুলিং স্ট্রাকচার মাদারবোর্ডের চেয়ে আলাদা অবস্থিত, এর ফলে ডিভাইসের ডিউরেবিলিটি এবং ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্সের ওপর কোনো প্রভাব পড়বে না।
লিক রিপোর্ট অনুযায়ী Redmi K90 Max ফোনটিতে 6.83-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1.5K রেজোলিউশন এবং 165Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে, এর ফলে দুর্দান্ত গেমিং উপভোগ করা যাবে।
Redmi K90 Max ফোনটিতে যথেষ্ট শক্তিশালী ব্যাটারি দেওয়া হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8500mAh বড় ব্যাটারি থাকতে পারে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হতে পারে।
অডিও এবং হ্যাপ্টিক্সের জন্য Redmi K90 Max ফোনটিতে Bose-টিউন ডুয়েল স্পিকার এবং X-axis লিনিয়র মোটার থাকতে পারে, এর ফলে অসাধারণ গেমিং এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হতে পারে।
কোম্পানি তাদের আপকামিং Redmi K90 Max ফোনটির মাধ্যমে মূলত গেমিং এবং হাই-পারফরমেন্স পছন্দ করেন এমন ইউজারদের টার্গেট করতে চাইছেন। শক্তিশালী চিপসেট, অ্যাডভান্স কুলিং সিস্টেম এবং বড় ব্যাটারি জন্য ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। চীনের ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









