12GB RAM সহ লঞ্চ হল নতুন OPPO A6s Pro 5G স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং Dimensity 6360 MAX প্রসেসর

চাইনিজ মোবাইল কোম্পানি OPPO আজ ভারতের বাজারে তাদের নতুন OPPO A6s Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের হোম মার্কেট চীনের বাজারে এই ফোনটি 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 12GB RAM এবং MediaTek প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই ফোনটির লুক অনেকটা ভারতে আসন্ন OPPO F33 Pro ফোনটির মতো। নিচে লেটেস্ট OPPO A6s Pro 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO A6s Pro 5G ফোনে 2372 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 397ppi পিক্সেল ডেনসিটি এবং 1400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য এতে গ্লাস লেয়ার রয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OPPO A6s Pro 5G ফোনে MediaTek Dimensity 6360 MAX চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO A6s Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

OPPO A6s Pro 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 10 মিনিট চার্জ করে 3 ঘন্টা ইউজ টাইম পাওয়া যাবে। এই ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC Flash Charge টেকনোলজি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে বাইপাস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

চীনে OPPO A6s Pro 5G ফোনটি মোট চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB Storage রয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM ও 256GB Storage দেওয়া হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 2199 ইউয়ান এবং 2399 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 29,990 টাকা এবং 32,700 টাকার কাছাকাছি।

এক‌ইভাবে এই ফোনটির 12GB RAM মডেল‌ও দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 12GB+256GB মডেলের দাম রাখা হয়েছে 2699 অর্থাৎ প্রায় 36,900 টাকা। এই ফোনের 12GB+512GB মডেল 2999 ইউয়ান অর্থাৎ প্রায় 40,900 টাকা দামে পেশ করা হয়েছে। চীনে এই ফোনটি Lucky Lotus, Moonlit Night এবং Azure Sky কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here