2026 সালের শুরুতে OPPO তাদের ‘Reno 15 সিরিজ’ লঞ্চ করে OPPO Reno 15, Reno 15 Pro ও Reno 15 Pro Mini এর পাশাপাশি Reno 15c 5G স্মার্টফোন পেশ করেছিল। 34,999 টাকা প্রাথমিক দামের এই ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হয় 4 ফেব্রুয়ারি। তবে এবার মাত্র দুই মাসের মধ্যে এই ফোনটির দাম 7,000 টাকা বাড়ানো হয়েছে। এর আগে একবার এবং বর্তমানে আরও একবার এই ফোনের দাম বেড়েছে।
OPPO Reno 15c ফোনটির দামে কোম্পানির পক্ষ থেকে 4,000 টাকা প্রাইস হাইক জারি করা হয়েছে। এর আগে ফোনটির দাম 3,000 টাকা বাড়ানো হয়েছিল। ভারতের বাজারে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির 8GB RAM + 256GB Storage মডেল 34,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা এখন বেড়ে 41,999 টাকা হয়ে গেছে।
একইভাবে 12GB RAM + 256GB Storage সহ OPPO Reno 15c ফোনটি 37,999 টাকা দামে পেশ করা হয়েছিল। প্রাইস হাইকের ফলে এই ভেরিয়েন্টর দাম বেড়ে হয়েছে 44,999 টাকা। ইতিমধ্যে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি নতুন দামে সেল করা হচ্ছে।
OPPO Reno 15C 5G ফোনে 6.57-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66+IP68+IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটির থিকনেস 8.14mm এবং ওজন 195 গ্ৰাম।
OPPO Reno 15C 5G ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.2GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য OPPO Reno 15C 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে অরা লাইট সহ 50MP আলট্রা ক্লিয়ার প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা 100° FoV সাপোর্ট করে।
OPPO Reno 15C 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 10 মিনিট চার্জ করে 5.4 ঘন্টা পর্যন্ত YouTube স্ট্রিম করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Bluetooth 5.4 এবং Wi-Fi 6 সাপোর্ট দেওয়া হয়েছে।











