13380mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ 30 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus Pad 4 ট্যাবলেট

ওয়ানপ্লাস এর আপকামিং ট্যাবলেটটি টিজ করে জানানো হয়েছিল, তাদের নতুন ট্যাবলেটটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এরপর থেকেই আসন্ন ট্যাবলেটের নাম এবং ফিচার সম্পর্কে কানাঘুষো শোনা যাচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 30 এপ্রিল ভারতে নতুন OnePlus Pad 4 ট্যাবলেটটি পেশ করা হবে। কোম্পানির ট্যাবলেটের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। এই বক্তব্য অনুযায়ী OnePlus Pad 4 ব্র্যান্ডের সবচেয়ে শক্তিশালী ট্যাবলেট হতে চলেছে।

30 এপ্রিল ভারতের বাজারে OnePlus Pad 4 ট্যাবলেটটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12 টা সময়ে OnePlus Pad 4 ট্যাবলেটটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। আপকামিং ট্যাবলেটটি গত বছর লঞ্চ হওয়া OnePlus Pad 3 ট্যাবলেটের সাক্সেসার হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নতুন ট্যাবলেটটি বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ পেশ করা হবে।


OnePlus Pad 4 ট্যাবলেটটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। একই কোয়ালকম প্রসেসর OnePlus 15 ফোনটিতেও রয়েছে। জানিয়ে রাখি এটি 3ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 4.74গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। এই ট্যাবলেটটি 16GB RAM पসহ লঞ্চ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে OnePlus Pad 4 ট্যাবলেটটি 13380mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এর আগের OnePlus Pad 3 ট্যাবে 12140mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ নতুন ওয়ানপ্লাস ট্যাবলেটে আগের তুলনায় 1240mAh পাওয়ার এক্সট্রা পাওয়া যাবে। অন্যদিকে ট্যাবলেটে দ্রুত চার্জ করার জন্য 90ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। কোম্পানির ট্যাবলেটটি কমপক্ষে 5 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হতে পারে।

OnePlus Pad 4 ট্যাবলেটটিতে 13.2 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে। এটি 3.4K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড স্ক্রিন হবে। কোম্পানির পক্ষ থেকে একে True Color ডিসপ্লে নাম দেওয়া হয়েছে। ট্যাবলেটের স্ক্রিন টিইউভি সার্টিফাইড হবে বলে জানানো হয়েছে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ভিডিও বা স্ক্রলিং করার পরও চোখ সুরক্ষিত থাকবে। অন্যদিকে আরও ভালো এক্সপিরিয়েন্সের জন্য এতে dolby vision রয়েছে।

ভারতের বাজারে OnePlus Pad 4 ট্যাবলেটটির সঙ্গে OnePlus Stylo Pro লঞ্চ করা হবে। এছাড়া অসাধারণ সাইউন্ডের জন্য OnePlus Pad 4 ট্যাবলেটটিতে 8 hi-fidelity স্পিকার যোগ করা হবে। ওয়ানপ্লাস ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OxygenOS সহ লঞ্চ করা হবে। এতে বিভিন্ন AI Features থাকবে। OnePlus Pad 4 ট্যাবের দাম 50 হাজার টাকার বেশি রাখা হতে পারে। আপকামিং ট্যাবলেটের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য আগামী 30 এপ্রিল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভারতে OnePlus Pad 3 ট্যাবলেটটির 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 49,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 52,999 টাকা রাখা হয়েছিল। এই ট্যাবলেটটিতে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে এবং থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে গ্রেফিন কম্পোজিট মেটেরিয়াল সহ ভেপার কুলিং সিস্টেম রয়েছে।

কোম্পানি OnePlus Pad 3 ট্যাবলেটটির সঙ্গে Stylo 2 ও লঞ্চ করেছিল, এটি 16,000 লেভেল প্রেশার সেন্সিং সহ ব্যাবহার করা হতে পারে। এই ট্যাবলেটের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে। এতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 13.2-ইঞ্চির 3.4K ডিসপ্লে দেওয়া হয়েছিল। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবটিতে 12140এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল এবং 80ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছিল।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here