মার্চ মাসে স্যামসাঙ তাদের নতুন Samsung Galaxy A37 5G এবং Samsung Galaxy A57 5G স্মার্টফোন দুটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের তৃতীয় মডেলটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি Samsung Galaxy A27 5G নামে পেশ করা হবে। সম্প্রতি গীকবেঞ্চে Samsung Galaxy A27 5G ফোনটি লিস্টেড হয়েছিল। এবার লঞ্চের আগেই লিকের মাধ্যমে Galaxy A27 5G ফোনটির রেন্ডার ইমেজ প্রকাশ্যে এসেছে।
টিপস্টার অনলিক্স Samsung Galaxy A27 5G ফোনটির রেন্ডার শেয়ার করেছে। জার্মান ওয়েবসাইট হটইউডিলস এর সঙ্গে পার্টনারশিপে CAD render ইমেজ ডিজাইন করা হয়েছে। রেন্ডার ইমেজের মাধ্যমে আপকামিং Samsung Galaxy A27 5G ফোনটির লুক এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। এই ইমেজে ফোনটি অনেকটাই Samsung Galaxy A37 5G এবং Samsung Galaxy A57 5G স্মার্টফোন দুটির মতো দেখাচ্ছে। Samsung Galaxy A27 5G ফোনটিতে ভার্টিক্যাল শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
ইউমেজে Samsung Galaxy A27 5G ফোনটি গ্লাস ব্যাক প্যানেল সহ দেখা গেছে। এতে ক্লিন রেয়ার ডিজাইন দেখানো হয়েছে। আসন্ন ফোনটির ফ্রন্ট প্যানেলে ন্যারো বেজল সহ ফ্ল্যাট পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, এতে রাউন্ডেড এজ রয়েছে। ফোনটির সাইড ফ্রেমে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন থাকবে। অন্যদিকে নিচের দিকের ফ্রেমে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। লিক অনুযায়ী Galaxy A27 5G ফোনটিতে 6.7-ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে এবং এর ডায়মেনশন 162.3 x 78.6 x 7.9mm হবে।
ভারতের বাজারে Samsung Galaxy A26 5G ফোনটি 6.7 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে ওয়াটারড্রপ নচ স্ক্রিন দেওয়া হয়েছিল। তবে আপকামিং Galaxy A27 5G ফোনটিতে পাঞ্চ-হোল স্ক্রিন সহ বড় আপগ্রেড পাওয়া যাবে। জানিয়ে রাখি Samsung Galaxy A26 5G ফোনটি 120Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস Victus+ প্রোটেকশন সাপোর্ট করে।
Samsung Galaxy A26 ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের প্রাথমিক দাম 23,499 টাকা রাখা হয়েছিল। প্রসেসিঙের জন্য স্যামসাঙ ফোনটিতে Exynos 1380 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য Mali-G68 জিপিইউ দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP + 8MP + 2MP রেয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
সম্প্রতি লঞ্চ হওয়া ‘এ’ সিরিজের Samsung Galaxy A37 5G ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 41,999 টাকা এবং Samsung Galaxy A57 5G ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 56,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। উভয় ফোনেই 120Hz রিফ্রেশ রেট এবং Vision Booster ফিচার সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুলএইচডি + Super AMOLED+ ডিসপ্লে রয়েছে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy A37 ফোনটিতে Exynos 1480 প্রসেসর এবং Samsung Galaxy A57 ফোনটিতে Exynos 1680 প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W চার্জিং সাপোর্ট করে। উভয় Samsung 5G ফোনে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Samsung Galaxy A37 ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপে 50MP + 8MP + 5MP সেন্সর ও Samsung Galaxy A57 ফোনটিতে 50MP + 12MP + 5MP লেন্স যোগ করা হয়েছে।











