realme এর 7000mAh ব্যাটারি সহ realme NARZO 100 Lite 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। আজ অর্থাৎ 21 এপ্রিল থেকে ফোনটি সেল করা হচ্ছে। প্রথম সেল হিসাবে ফোনটিতে 1500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটি মূলত যারা কম দামে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, স্মুথ পারফরমেন্স এবং ভালো 5G পারফরমেন্স সহ স্মার্টফোন চাইছেন, তাদের জন্য লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক NARZO 100 Lite 5G ফোনের দাম, ফিচার এবং অফার ডিটেইলস সম্পর্কে।
ভারতে realme NARZO 100 Lite 5G ফোনটির 4GB + 64GB মডেলের দাম 13,499 টাকা রাখা হয়েছে। 1000 টাকা কুপন অফার সহ এই মডেলটি 12,499 টাকা দামে কেনা যাচ্ছে। একইভাবে এই ফোনটির 4GB + 128GB ভেরিয়েন্ট 14,499 টাকা (অফার সহ 13,499 টাকা) এবং 6GB + 128GB মডেল 16,499 টাকা (1500 অফার সহ 14,999 টাকা) দামে সেল করা হচ্ছে। শপিং সাইট আমাজন এবং realme.com এর মাধ্যমে আজ দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টাব্যাপী স্পেশাল সেলে ফোনটি কেনা যাবে।
realme NARZO 100 Lite 5G ফোনটির অন্যতম বিশেষত্ব হল এই ফোনের 7000mAh Titan ব্যাটারি, যা এই প্রাইস সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে দীর্ঘ সময় পর্যন্ত কল, এন্টারটেইনমেন্ট এবং নেভিগেশন ব্যাবহার করা যাবে। এই ফোনে AI Power Saving ও Super Power Saving Mode এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে, ফলে কম ব্যাটারিতেও দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। ফলে এর মাধ্যমে প্রয়োজনে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।
realme NARZO 100 Lite 5G ফোনে 6.8 ইঞ্চির 144Hz Eye Comfort ডিসপ্লে দেওয়া হয়েছে, এর ফলে স্মুথ স্ক্রলিং এবং দারুণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। হাই রিফ্রেশ রেটের জন্য গেমিং এবং ভিডিও দেখার সময় ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।
প্রসেসিঙের জন্য realme NARZO 100 Lite 5G ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই চিপসেট স্মুথ মাল্টি টাস্কিং, স্টেবল গেমিং এবং সুন্দর 5G কানেক্টিভিটি দিতে সক্ষম। এই ফোনটির AnTuTu স্কোর 5,60,000 এর চেয়েও বেশি বলে জানানো হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm² Airflow VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনে 14GB পর্যন্ত Dynamic RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ যোগ করা হয়েছে।
realme NARZO 100 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য 13MP AI রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির ক্যামেরা দৈনন্দিন ব্যাবহারের জন্য যথাযথ। realme NARZO 100 Lite 5G ফোনে AI Eraser 2.0, AI Clear Face, AI Image Matting এবং ডকুমেন্ট সামারি ও ট্রান্সলেশনের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে।
Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড এই ফোনটি realme UI কাস্টম স্কিনে কাজ করে, এতে স্মুথ ও অপ্টিমাইজ্ড সফটওয়্যার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনে মিলিটারি গ্ৰেড শক রেজিস্টেন্স সার্টিফিকেশন এবং IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স রেটিং রয়েছে।
যারা কম বাজেটে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 5G পারফরমেন্স পছন্দ করেন তাদের জন্য realme NARZO 100 Lite 5G ফোনটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। এই অফার সহ ফোনটি, ইউজারদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তাই যেসব ইউজাররা নতুন বাজেট 5G ফোন খুঁজছেন, তাদের জন্য realme NARZO 100 Lite 5G ফোনটি দারুণ অপশন হবে। ইউজাররা ফোনটি কিনতে পারেন।











