ভিভো তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে টেক মঞ্চে নতুন vivo Y6t 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। চীনের বাজারে নতুন ফোনটি Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই লো বাজেট সেগমেন্টের vivo Y6t 5G ফোনটিতে 6500mAh battery দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo Y6t 5G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
চীনে vivo Y6t 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 1699 ইউয়ান অর্থাৎ 23,299 টাকার কাছাকাছি রাখা হয়েছে। একইভাবে ফোনের 6GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 1899 ইউয়ান অর্থাৎ 26,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

এই ভিভো 5জি ফোনটির টপ ভেরিয়েন্ট 8GB RAM সহ 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ভেরিয়েন্টটির 1899 ইউয়ান (প্রায় 26 হাজার টাকা) রাখা হয়েছে। চীনের বাজারে ফোনটি black, white এবং blue কালার অপশনে সেল করা হচ্ছে। ভারতের বাজারে vivo Y6t 5G ফোনটি লঞ্চ করা হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। আগামী 27 এপ্রিল থেকে চীনে vivo Y6t 5G ফোনটির সেল শুরু হবে।
প্রসেসিঙের জন্য vivo Y6t 5G ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.95GHz থেকে 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 613 জিপিইউ রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6.0 সহ লঞ্চ করা হয়েছে।
vivo Y6t 5G স্মার্টফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 260 পিপিআই এবং 1200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির ফোনটিতে হাই-ব্রাইটনেস আই-কেয়ার মোড ব্যাবহার করা হয়েছে, এর ফলে আউটডোর ভিজিবিলিটি পাওয়া যায়।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y6t 5G ফোনটিতে শক্তিশালী 6500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ দেওয়া হবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করার পর ফোনটিতে প্রায় 21 ঘন্টা পর্যন্ত ভিডিও উপভোগ করা যাবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 15ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য vivo Y6t 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে ফোনটি Military-Grade সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে ফোনটি শকপ্রুফ হয়ে উঠবে। অর্থাৎ ফোনটি নিচে পড়ে গেলে বা পাথরে ধাক্কা লাগলেও সুরক্ষিত থাকবে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটি সুরক্ষিত রাখার জন্য IP65 রেটিং দেওয়া হয়েছে। এই সস্তা ভিভো ফোনটিতে FM এবং Infrared সেন্সর রয়েছে। একইসঙ্গে কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi, Bluetooth 5.2 এবং OTG এর মতো ফিচার যোগ করা হয়েছে।











