Oppo তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন Oppo Pad 5 Pro লঞ্চ করে দিয়েছে। এই ডিভাইসটি সম্পর্কে খুব বেশি আলোচনা হতে দেখা যায়নি, তবে ফিচার দেখে মনে করা হচ্ছে Oppo তাদের ট্যাবলেট সিরিজের যথেষ্ট উন্নতি সাধন করতে চাইছে। যেসব ইউজাররা একটি ট্যাবলেট ডিভাইসে গেমিং সহ সব ধরনের কাজ স্মুথভাবে করতে চান তাদের জন্য এটি একটি সুন্দর অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ট্যাবটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Oppo Pad 5 Pro ট্যাবে 3392×2400 পিক্সেল রেজোলিউশন এবং 7:5 আসপেক্ট রেশিও সহ 13.2-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 30Hz থেকে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1000nits পর্যন্ত পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিন DCI-P3 কালার কভারেজ এবং প্রায় 0.7 DeltaE ভ্যালু সহ অ্যাকিউরেট কালার আউটপুট দিতে সক্ষম। Dolby Vision এবং HDR Vivid সাপোর্টের পাশাপাশি TUV সার্টিফাইড আই প্রোটেকশন ও DC ডিমিং ফিচারের দৌলতে দীর্ঘ সময় পর্যন্ত এই ডিভাইস ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না।

প্রসেসিঙের জন্য Oppo Pad 5 Pro ট্যাবলেটে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ডিভাইসে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ রয়েছে। এতে দারুণ CPU ও GPU এফিসিয়েন্সি পাওয়া যাবে। এর ফলে স্মুথ গেমিং এবং মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে। এই ট্যাবলেটে হাই ফ্রেম রেট গেমিং সাপোর্ট রয়েছে, এমনকি কিছু গেম 144Hz রিফ্রেশ রেটে রান করে। এছাড়া সুন্দর থার্মাল ম্যানেজমেন্টের দৌলতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরও এই ডিভাইস গরম হবে না।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Pad 5 Pro ট্যাবে 13,380mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এন ডিভাইসের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই সেটআপ দীর্ঘ সময় পর্যন্ত ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং ওয়ার্ক ইউসেজের জন্য ডিজাইন করা হয়েছে, অর্থাৎ এতে গোটা দিন ব্যাকআপ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Oppo Pad 5 Pro ট্যাবটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড ColorOS 16 কাস্টম স্কিনে কাজ করে। এতে মাল্টি উইন্ডো সাপোর্ট, PC-লেভেল WPS টুল, অ্যাডভান্স ফাইল ম্যানেজমেন্ট এবং ক্রস-ডিভাইস কানেক্টিভিটি ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে স্টাইলাস সাপোর্ট, AI বেস্ড নোট অর্গানাইজেশন এবং ফোন ও পিসির সঙ্গে সুন্দর ইন্টিগ্রেশন এই ডিভাইসের প্রোডাক্টিভিটি বাড়িয়ে তোলে।
সুন্দর অডিও এক্সপেরিয়েন্সের জন্য Oppo Pad 5 Pro ট্যাবলেটে 8-স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। এছাড়াও কীবোর্ডের মতো বিভিন্ন অ্যাক্সেসরিজ সাপোর্ট ল্যাপটপের মতো ওয়ার্কফ্লো এনে দেয়। বড় ব্যাটারি সত্ত্বেও এই ডিভাইসের থিকনেস 5.94mm এবং ওজন 672 গ্ৰাম।
চীনে Oppo Pad 5 Pro ট্যাবের 8GB+256GB মডেল 3,799 ইউয়ান (প্রায় 52,261 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের 12GB+256GB ভেরিয়েন্টের দাম 3,999 ইউয়ান (প্রায় 55,012 টাকা), 12GB+512GB ভেরিয়েন্টের দাম 4,499 ইউয়ান (প্রায় 61,890 টাকা) এবং 16GB+512GB টপ মডেলের দাম 4,999 ইউয়ান (প্রায় 68,773 টাকা) রাখা হয়েছে। চীনের বাজারে এই ট্যাবলেটটি Dawn Gold, Mocha Brown এবং Monet Purple কালার অপশনে সেল করা হবে।









