লিক হল iQOO 16 স্মার্টফোনের ডিটেইলস, থাকবে 165Hz ডিসপ্লে, এখনও ধোঁয়াশায় প্রসেসর এবং ক্যামেরা সেটআপ

iQOO তাদের নাম্বার ফ্ল্যাগশিপ সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে। এই সিরিজের iQOO 16 স্মার্টফোনের লিক প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station আপকামিং ফোনের তথ্য শেয়ার করেছে। এই লিকের মাধ্যমে ফোনের ডিসপ্লে, প্রসেসর এবং ক্যামেরা সেটআপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি এখনও পর্যন্ত কিছু ফিচার ফাইনাল করে উঠতে পারেনি, তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য দেখে মনে করা হচ্ছে এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ মডেল হিসাবে পেশ করা হতে পারে।

লিক অনুযায়ী iQOO 16 ফোনটিতে Qualcomm এর নতুন SM8975 চিপসেট দেওয়া হতে পারে। এই প্রসেসর বাজারে Snapdragon 8 Elite Gen 6 Pro নামে পেশ করা হতে পারে। এই বছরের টপ-এন্ড অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনগুলিতে এই প্রসেসর ব্যাবহার করা হয়েছে। তাই আপকামিং iQOO 16 ফোনটিতেও ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এই ফোনটিতে 6.85-ইঞ্চির 2K ফ্ল্যাট প্যানেল থাকবে বলে জানা গেছে। এটি Samsung Display এর নতুন “Pol-less” টেকনোলোজির ওপর বেস্ড হতে পারে। এই ফিচার স্ক্রিনের সাধারণ পোলারাইজ লেয়ার সরিয়ে ব্রাইটনেস বাড়িয়ে দিতে সক্ষম। একইসঙ্গে দারুণ পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ফোনটির রিফ্রেশ রেট, দীর্ঘ দিন ধরে এটি শিরোনামে ছেয়ে রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। তবে আগের রিপোর্টের মাধ্যমে 185Hz রিফ্রেশ রেট থাকবে বলে জানা গিয়েছিল। তবে 165Hz রিফ্রেশ রেট আগের iQOO 15 ফোনের 144Hz রিফ্রেশ রেটের চেয়ে আপগ্রেডেড। ফলে অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

এখনও পর্যন্ত ক্যামেরা সেটআপ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে লিক অনুযায়ী ইঞ্জিনিয়রিং ইউনিটে মিড-রেঞ্জ পেরিস্কোপ টেলিফটো লেন্স টেস্ট করা হচ্ছে। এটি হাই-এন্ড সিস্টেমের চেয়ে কিছুটা নিচে রাখা হতে পারে। অন্যদিকে ক্যামেরার জন্য দুটি অপশনের ওপর কাজ করা হচ্ছে। এতে একটি 200MP সেন্সর এবং দ্বিতীয়টিতে বড় সেন্সর সাইজের 50MP ক্যামেরা থাকবে। তাই কোম্পানি শেষ পর্যন্ত কি ধরনের সেট‌আপ ব্যাবহার করবে সেই বিষয়ে এখনও নিশ্চিত নয়।

আপকামিং iQOO 16 ফোনটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। এতে শক্তিশালী প্রসেসর, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং অ্যাডভান্স ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এইসব তথ্য লিক থেকে পাওয়া গেছে, তাই ভবিষ্যতে এই বিষয়ে আরও বিশদে জানা যাবে।যারা আগামী মাসের মধ্যে শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং iQOO 16 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তবে যারা শীঘ্রই স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য এই ব্র্যান্ডের লেটেস্ট ফোনগুলি ভালো অপশন হতে পারে। বাজারে উপস্থিত Oneplus 15 এবং Samsung Galaxy S26 ফোনগুলিও দারুণ অপশন হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here