OnePlus তাদের নতুন গেমিং ফোকাস ফ্ল্যাগশিপ OnePlus Ace 6 Ultra স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। আগামী 28 এপ্রিল কোম্পানির আপকামিং ফোনটি পেশ করা হবে। লঞ্চের আগেই গীকবেঞ্চ ডেটাবেস এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রি-অর্ডারের জন্য লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ডিজাইন এবং ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেওনে নেওয়া যাক OnePlus Ace 6 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Geekbench লিস্টিং অনুযায়ী OnePlus ফোনটি PMB110 মডেল নাম্বার সহ দেখা গেছে। এটি OnePlus Ace 6 Ultra ফোন হবে বলে মনে করা হচ্ছে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসর হাই-এন্ড পারফরমেন্সের জন্য পরিচিত, এর ফলে স্মুথ গেমিং এবং মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। ফোনটিতে প্রায় 16GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম সাপোর্ট করতে পারে। বেঞ্চমার্কিং সাইটে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 3,159 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 9,694 স্কোর পেয়েছে।
কোম্পানির ওয়েবসাইটের প্রি-অর্ডার লিস্টিঙের মাধ্যমে জানা গেছে ফোনটি একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এতে 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 256GB, 16GB + 512GB এবং 16GB + 1TB অপশনগুলি থাকবে। এই ফোনটি Ace Awakening এবং Metal Storm কালার অপশনে সেল করা হবে, এটি বিশেষ করে গেমিং ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
OnePlus Ace 6 Ultra ফোনটিতে 6.78-ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই হাই রিফ্রেশ রেট গেমিং খেলার সময় স্মুথ এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। এছাড়া ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16 সহ কাজ করতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Ace 6 Ultra ফোনটিতে শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 8600mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। ফোনটি বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিঙের জন্য গেমিং প্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

ফটোগ্রাফির জন্য OnePlus Ace 6 Ultra ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা এবং 50MP (OIS) + 8MP আল্ট্রা-ওয়াইড ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তবে ফোনটি ক্যামেরার চেয়েও বেশি পারফরমেন্স এবং গেমিং এক্সপিরিয়েন্সের ফদিক দিয়ে দারুণ অপশন হতে পারে।
আপকামিং OnePlus Ace 6 Ultra ফোনটি শক্তিশালী গেমিং স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। যারা হাই-এন্ড চিপসেট, বড় ব্যাটারি এবং স্মুথ ডিসপ্লে সহ স্মার্টফোন চাইছেন, তাদের জন্য OnePlus Ace 6 Ultra ফোনটি ভালো অপশন হবে। চীনের ইউজাররা আসন্ন ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। লঞ্চের দিন আমরা পোস্টের মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেব।









