Motorola তাদের আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr 2026 ফোনটি টিজ করা শুরু করে দিয়েছে। এই ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। কোম্পানির সম্প্রতি প্রকাশ্যে আসা টিজারের মাধ্যমে 29 এপ্রিল লেখা রয়েছে। তবে এই দিন থেকে কোম্পানির পক্ষ থেকে স্টেপ-বাই-স্টেপ ডিটেইলস প্রকাশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr 2026 ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।
ডিজাইনের দিক দিয়ে আপকামিং Motorola Razr 2026 ফোনটি আগের Motorola Razr 60 মডেলের মতো দেখাচ্ছে। এতে বড় কভার ডিসপ্লে রয়েছে, এটি ডুয়েল রেয়ার ক্যামেরার চারদিকে ছড়িয়ে রাখা হয়েছে। একইসঙ্গে ফোনটি ব্রাউন, গ্রিন এবং পার্পল এর মতো কালার অপশনে দেখা গেছে। এর নিচের দিকে টেক্সচারড ফিনিশ দেওয়া হয়েছে, ফলে ফোনটি বন্ধ হওয়ার পরও প্রিমিয়াম লুক পাওয়া যাবে।
Bold colors, breathtaking finishes, coming soon. #razr #MakeItIconic
Register now for updates: https://t.co/lxCj6oQoFW pic.twitter.com/tVy6FfKfhO
— motorolaus (@MotorolaUS) April 20, 2026
আগামী 29 এপ্রিল আপকামিং ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এরপর মে মাসে নর্থ আমেরিকাতে ফোনটির সেল শুরু হতে পারে। এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে শেষের দিকে ভারত সহ অন্যান্য বাজারে ফোনটি পেশ করা হতে পারে। Motorola এর আগেও তাদের ফ্লিপ ফোনটি বছরের এই সময়ে লঞ্চ করেছিল।
লিক অনুযায়ী Razr 2026 ফোনটিতে 6.9-ইঞ্চির AMOLED ফোল্ডেবল ইনার ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 7450X প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে ফোনটি ফ্ল্যাগশিপের পরিবর্তে আপার মিড-রেঞ্জ সেগমেন্টে পেশ করা হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP + 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে ফোনটিতে প্রায় 4,800mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এটি ক্লেমশোল ফোল্ডেবলের হিসাবে খুবই সাধারণ মনে হতে পারে।
টিজারের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে মেটাল ফ্রেম এবং টেক্সচার ব্যাক প্যানেল থাকবে। ফোনটির ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হতে পারে। এই ফোনে বড়সড় পরিবর্তনের বদলে কিছু সামান্য আপগ্ৰেড করা হবে বলে জানা গেছে।
লিক অনুযায়ী Motorola Razr 2026 ফোনটির প্রাথমিক দাম $799.99 (প্রায় 75,000 টাকা) হবে বলে জানা গেছে, এটি 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে। তবে ভারতের বাজারে ফোনটি অন্য দামে সেল করা হতে পারে। কারণ গত বছর Razr 60 ফোনটি 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই নতুন মডেল গ্লোবাল প্রাইসের তুলনায় আলাদা রাখা হতে পারে।
ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে Samsung এর Galaxy Z Flip সিরিজের আধিপত্য থাকলেও, Motorola তাদের কম দাম, বড় ও বেশি ব্যাবহারযোগ্য কভার ডিসপ্লের দৌলতে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে। যারা স্টাইল, কম্প্যাক্ট ডিজাইন এবং ফ্লিপ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আপকামিং Motorola Razr 2026 ফোনটি ভালো অপশন হতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










