OnePlus তাদের আপকামিং ফ্ল্যাগশিপ OnePlus 16 স্মার্টফোনের জন্য শিরনামে রয়েছে। রিপোর্ট অনুযায়ী আগামী অক্টোবর মাসে চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই প্রকাশ্যে আসা লিক অনুযায়ী এবার OnePlus এর নতুন ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে, পারফরমেন্স এওবং ব্যাটারির ক্ষেত্রে বড় আপগ্রেড দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে আপকামিং OnePlus 16 ফোনের তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির কাস্টম BOE LTPO ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। বিশেষত্ব হোল এই ডিসপ্লেতে LIPO প্যাকেজিং টেকনোলোজি ব্যাবহার করা হয়েছে। এর চারদিকে অত্যন্ত স্লিম এবং প্রায় 1mm সিমেট্রিক্যাল বেজল দেওয়া হতে পারে। ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে।
OnePlus 16 ফোনটির বিশেষত্ব হাইত রিফ্রেশ রেট হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে কমপক্ষে 185Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। তবে কোম্পানি তাদের ফোনের জন্য 240Hz রিফ্রেশ রেটের ওপরও কাজ করছে। এছাড়া ফোনটিতে কাস্টম টাচ কন্ট্রোল IC এবং BT.2020 কালার গামুট সাপোর্ট করতে পারে, এর ফলে ইউজাররা অসাধারণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স করতে পারবেন।
প্রসেসিঙের দিক দিয়ে OnePlus 16 ফোনটি শক্তিশালী হয়ে উঠতে পারে। এতে Qualcomm এর নতুন Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর থাকবে বলে জানা গেছে। এটি SM8975 কোডনেম সহ দেখা গেছে। একইসঙ্গে ফোনটিতে লেটেস্ট LPDDR6 RAM সাপোর্ট করতে পারে, এর ফলে দারুণ মাল্টিটাস্কিং এবং গেমিং এক্সপিরিয়েন্স করা যাবে। OnePlus 16 ফোনের বেস মডেল 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য OnePlus 16 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। এই সেটআপ ফটোগ্রাফি প্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
ব্যাটারির ক্ষেত্রে OnePlus 16 ফোনটি নতুন রেকর্ড গড়তে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে প্রায় 9000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে, ফলে ফোনটি দীর্ঘমেয়াদী ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনটি Android 17 বেস্ড OxygenOS 17 সহ লঞ্চ করা হতে পারে।
OnePlus 16 ফোনটি পারফরমেন্সের দিক দিয়ে আপকামিং iQOO 16 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোন দুটি একই চিপসেট সহ পেশ করা হতে পারে। লিক অনুযায়ী আসন্ন ওয়ানপ্লাস ফোনটি কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয়ে উঠতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে যারা ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং iQOO 16 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










