10,200mAh ব্যাটারি সহ চীনের বাজারে লঞ্চ হল vivo Y600 Pro স্মার্টফোন, জেনে নিন দাম

স্মার্টফোনের জগতে আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি এক অসামান্য ট্রেন্ড হয়ে উঠেছে। চাইনিজ টেক কোম্পানি vivo এই ধারা বজায় রেখে কোম্পানির হোম মার্কেট চীনে নতুন Vivo Y600 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে 10,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং বিভিন্ন শক্তিশালী ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি পারফেক্ট। বড় ব্যাটারি ছাড়াও এই ফোনে 6.83-ইঞ্চির ডিসপ্লে এবং Dimensity 7300e প্রসেসর রয়েছে। নিচে এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Vivo Y600 Pro ফোনে 6.83-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন এবং HDR সাপোর্ট করে। এর সঙ্গে 300Hz টাচ স্যাম্পেলিং রেট এবং DCI-P3 কালার গামুট এই ফোনটির ভিজুয়াল এক্সপেরিয়েন্স বাড়িয়ে তোলে।

প্রসেসিঙের জন্য Vivo Y600 Pro ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7300e প্রসেসর রয়েছে। এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড OriginOS 6 কাস্টম স্কিনে কাজ করে।

Vivo Y600 Pro ফোনে ফটোগ্রাফির জন্য 10x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটির 10,200mAh ব্যাটারি। Vivo Y600 Pro ফোনটি 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে 5G, Wi-Fi 6, Bluetooth 5.4, USB Type-C, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটির ওজন 221 গ্ৰাম এবং থিকনেস 8.15mm।

চীনে Vivo Y600 Pro ফোনটি 8GB RAM ও 128GB স্টোরেজ সহ CNY 2,099 (প্রায় 29,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB + 256GB মডেলের দাম CNY 2,299 (প্রায় 32,000 টাকা), 8GB + 512GB এবং 12GB + 256GB মডেলের দাম CNY 2,599 (প্রায় 36,000 টাকা) রাখা হয়েছে। এছাড়াও এই ফোনের 12GB + 512GB টপ মডেল CNY 2,899 অর্থাৎ প্রায় 40,000 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Bright Moon Black, Floating Gold, Star Violet এবং Vast Blue কালার অপশনে সেল করা হবে।

যেসব ইউজাররা ব্যাটারি এবং পারফরমেন্সকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন তাদের জন্য Vivo Y600 Pro ফোনটি সেরা বিকল্প। যারা চীনে রয়েছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন। আপাতত এই ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ করা হয়েছে এবং ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here