5G ফোনের দামে 2000 টাকা ছাড়! শুরু হল 6500mAh ব্যাটারি এবং 12GB RAM সহ Motorola Edge 70 Pro ফোনের সেল

ভারতের প্রথম Motorola Edge 70 Pro স্মার্টফোনটিতে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর দেওয়া হয়েছে। গত সপ্তাহে এই স্লিম বডি সহ স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল এবং আজ 29 এপ্রিল থেকে ফোনটির সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের প্রাথমিক সেল হিসাবে 2,000 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই ফোনের সমস্ত স্টোরেজ ভেরিয়েন্ট ডিসকাউন্ট সহ ইউজাররা আরও কম দামে কিনতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Pro স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

ভারতে Motorola Edge 70 Pro ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 38,999 টাকা রাখা হয়েছিল। Motorola Edge 70 Pro ফোনের প্রাথমিক সেল হিসাবে 2 হাজার টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই ডিসকাউন্টের পর Edge 70 Pro ফোনটি 36,999 টাকা দামে সেল করা হচ্ছে।

একইভাবে Motorola Edge 70 Pro ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 41,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে ডিসকাউন্ট সহ ফোনটি 39,999 টাকা দামে কেনা যাচ্ছে। ICICI, SBI, Axis এবং HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 2000 টাকা ছাড় উপভোগ করা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট সহ রিটেইল স্টোরেজ মাধ্যমে Motorola ফোনটি PANTONE Tea, PANTONE Lily White এবং PANTONE Titan কালার অপশনে সেল করা হচ্ছে।

প্রসেসিঙের জন্য Motorola Edge 70 Pro ফোনে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর দেওয়া হয়েছে। এর আগে ভারতে কোনো স্মার্টফোন এই চিপসেট সহ লঞ্চ করা হয়নি। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 21,94,258 AnTuTu score পেয়েছে। হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4600mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

Motorola Edge 70 Pro 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 29 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। আমাদের টেস্টে এই ফোনটি 14 ঘন্টা, 1 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Motorola Edge 70 Pro 5G ফোনে 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি এই কার্ভড ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট এবং 5200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Water Touch ফিচার রয়েছে, ফলে ফোনটি ভেজা হাতেও অনায়াসে ব্যাবহার করা যাবে।

মজবুত বিল্ড কোয়ালিটির জন্য এতে MIL-STD 810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Motorola Edge 70 Pro 5G ফোনে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6E ও Bluetooth 5.4 রয়েছে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Pro 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT710 সেন্সর, f/2.0 অ্যাপার্চার ও 122° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল+ ম্যাক্রো লেন্স এবং ডেডিকেটেড 3-ইন-1 লাইট সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here