ভারতের বাজারে CMF তাদের নতুন CMF Watch 3 Pro স্মার্ট ওয়াচ লঞ্চ করেছে। এই ওয়াচটি CMF Watch 2 Pro ওয়াচের সাক্সেসার হিসাবে পেশ করা হয়েছে। এই নতুন মডেলে ডিজাইন থেকে শুরু করে হেল্থ ফিচার ও AI ফিচার পর্যন্ত বিভিন্ন উল্লেখযোগ্য আপগ্রেড দেওয়া হয়েছে। এর ফলে এই ডিভাইসটি বাজেট সেগমেন্টে সুন্দর অপশন হয়ে উঠতে পারে।
ভারতে CMF Watch 3 Pro ওয়াচের দাম রাখা হয়েছে 7,999 টাকা। লঞ্চ অফারে এই ওয়াচ সীমিত সময়ের জন্য 6,999 টাকার বিনিময়ে কেনা যাবে। তবে এই অফার শুধুমাত্র Light Grey, Light Green এবং Dark Grey কালার ভেরিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এই ওয়াচের Orange কালার অপশন 7,499 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 8 মে থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ওয়াচ সেল করা হবে।
CMF Watch 3 Pro ওয়াচে সার্কুলার ডায়াল দেওয়া হয়েছে, তবে এবার কোম্পানি ইন্টারচেঞ্জেবল বেজল সরিয়ে ফিক্সড ডিজাইন ব্যাবহার করা হয়েছে। এর ফলে এই ওয়াচের বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি আরও উন্নত হয়ে উঠেছে। এই স্মার্ট ওয়াচে মেটাল বডির সঙ্গে লিকুইড সিলিকন স্ট্র্যাপ্স রয়েছে এবং এতে IP68 রেটিং যোগ করা হয়েছে। এই ওয়াচে 1.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 466×466 পিক্সেল রেজোলিউশন, 650nits ব্রাইটনেস এবং 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

ব্যাটারি সেগমেন্ট CMF Watch 3 Pro ওয়াচের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। এতে 350mAh ব্যাটারি যোগ করা হয়েছে, যা সাধারণ ব্যাবহারে 13 দিন, হেভি ইউজে 10 দিন, AOD সহ 4.5 দিন এবং পাওয়ার সেভিং মোডে 60 দিন ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও ক্রমাগত ব্লুটুথ কলিং সহ এই ওয়াচে প্রায় 17.9 ঘন্টা পর্যন্ত কল করা যাবে।
CMF Watch 3 Pro ওয়াচে ক্রাউন বাটন দেওয়া হয়েছে। এটি প্রেস এবং রোটেট উভয় পদ্ধতিতে ব্যাবহার করা যাবে, ফলে নেভিগেশন অত্যন্ত সহজ হয়ে যাবে। এই ওয়াচে 120টির চেয়েও বেশি ওয়াচ ফেস পাওয়া যাবে, এমনকি কিছু কাস্টোমাইজেবল এবং ইন্টারঅ্যাক্টিভ অপশনও রয়েছে।
হেল্থ এবং ফিটনেসের দিক থেকেও CMF Watch 3 Pro যথেষ্ট অ্যাডভান্স। এতে নতুন অপটিক্যাল সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি এক্সারসাইজের সময় 7% বেশি এবং রেস্টের সময় 3% বেশি সঠিক রিডিং পাওয়া যাবে। এই ডিভাইস হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্ট্রেস, স্টেপস এবং স্লিপ ট্র্যাকিং ফিচার সাপোর্ট করে। এতে স্লিপ স্টেজ অ্যানালাইসিস, পাওয়ার ন্যাপ ডিটেকশন, গাইডেড ব্রীদিং, সেডেন্টারি রিমাইন্ডার এবং মহিলাদের জন্য বিশেষ মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার যোগ করা হয়েছে।
ফিটনেস প্রেমীদের জন্য CMF Watch 3 Pro ওয়াচে 131 স্পোর্টস মোড রয়েছে এবং এর সঙ্গে ডুয়েল-ব্যান্ড মাল্টি-সিস্টেম GPS দেওয়া হয়েছে। এর ফলে আউটডোর অ্যাক্টিভিটি ট্র্যাকিং আরও সঠিক হয়ে উঠবে। এতে AI-পাওয়ার্ড পার্সোনালাইজড রানিং কোচ যোগ করা হয়েছে। এর সাহায্যে ইউজাররা তাদের গোল অনুযায়ী 8 থেকে 16 সপ্তাহের ট্রেনিং প্ল্যান তৈরি করতে পারবেন এবং এই প্ল্যান রিয়েল টাইম অ্যাডজাস্টও করা যাবে।
CMF Watch 3 Pro ওয়াচে ব্লুটুথ কলিং, মিউজিক কন্ট্রোল, কুইক রিপ্লাই এবং ChatGPT ইন্টিগ্রেশন রয়েছে। এই ওয়াচ Android 6.0 ও iOS 13 বা এর ওপরের ডিভাইসের সঙ্গে পেয়ার করা যাবে এবং Nothing X অ্যাপের সঙ্গে কাজ করবে।
CMF Watch 3 Pro ওয়াচটি বড় ডিসপ্লে, উন্নত GPS, অ্যাডভান্স হেল্থ ট্র্যাকিং এবং AI ফিচার সহ সুন্দর আপগ্রেড হিসাবে পেশ করা হয়েছে। যেসব ইউজাররা এই বাজেটে সুন্দর এক্সপেরিয়েন্স পেতে চান তাদের জন্য এই ওয়াচটি কিনতে পারেন।










