কম দামে পাওয়া যাবে প্রিমিয়াম Samsung Galaxy স্মার্টফোন, কোম্পানি শুরু করেছে Certified Re-Newed প্রোগ্রাম

Samsung ভারতে তাদের নতুন “Certified Re-Newed” প্রোগ্রামের সূচনা করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে ইউজাররা কম দামে প্রিমিয়াম Samsung Galaxy স্মার্টফোন কেনার সুযোগ পাবেন। স্যামসাঙের বক্তব্য অনুযায়ী এই প্রোগ্রামে উপলব্ধ ফোনগুলি কোম্পানির পক্ষ থেকে টেস্ট এবং সার্টিফাইড করা হবে। এর ফলে ইউজাররা ভালো কোয়ালিটি, সিকিউরিটি এবং বিশ্বস্ত পারফরমেন্স পাবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই প্রোগ্ৰাম সম্পর্কে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রোগ্রামে ফ্ল্যাগশিপ এবং মিড-রেঞ্জ Galaxy স্মার্টফোন পাওয়া যাবে। এতে স্মার্টফোন নতুন দামের তুলনায় কম দামে কেনা যাবে। অর্থাৎ কম টাকা খরচ করেই ইউজাররা Samsung Galaxy এর মতো প্রিমিয়াম এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

Samsung এর বক্তব্য অনুযায়ী, বেশি পরিমাণ ইউজারদের কাছে প্রিমিয়াম টেকনোলজি পৌঁছানো এবং স্মার্টফোনের লাইফ সাইকেল বাড়ানো এই Certified Re-Newed প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে রিফার্বিশ্ড স্মার্টফোন ক্যাটাগরিতে ইউজারদের বিশ্বাস জেতার জন্য কোম্পানি সচেষ্ট হয়ে উঠেছে।

Samsung India এর D2C Business ও Corporate Marketing এর Vice President Sumit Walia এই বিষয়ে জানিয়েছেন ইউজারদের কাছে কোম্পানি তাদের টেকনোলজি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ক্রমাগত কাজ করে চলেছে। তিনি আরও জানিয়েছেন যেসব ইউজাররা কম দামে প্রিমিয়াম Galaxy এক্সপেরিয়েন্স পেতে চান তাদের জন্য এই প্রোগ্ৰাম দারুণ একটি বিকল্প হয়ে উঠবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Certified Re-Newed প্রোগ্রামের অধীনে পাওয়া সমস্ত স্মার্টফোন ইন-হাউস রিফার্বিশমেন্ট প্রসেস করা হবে। এই প্রসেসে ফোনের ডিটেইলড ইন্সপেকশন, ফাংশনাল টেস্টিং এবং সফটওয়্যার ভ্যালিডেশন করা হবে। Samsung জানিয়েছে এইসব ফোনে শুধুমাত্র ব্র্যান্ডের পার্টস‌ই ব্যাবহার করা হবে এবং এগুলি নতুন বক্সে ভরে সেল করা হবে।

পুরনো ডেটা সম্পূর্ণভাবে মোছার জন্য প্রতিটি স্মার্টফোন পুরোপুরি রিসেট করা হবে। কোম্পানির পক্ষ থেকে এইসব ফোনে লেটেস্ট সফটওয়্যার দেওয়া হবে। এর ফলে দীর্ঘ দিন পর্যন্ত সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা Certified Re-Newed Galaxy ফোনগুলিতে কোম্পানির তরফ থেকে এক বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি দেওয়া হবে, যা অনেকটা নতুন ফোনের মতোই হবে।

Samsung এর বক্তব্য অনুযায়ী, গত 6 মে 2026 থেকে Certified Re-Newed ডিভাইসের সেল শুরু হয়ে গেছে। ইউজাররা ভারতে Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Samsung Shop অ্যাপের মাধ্যমে এইসব স্মার্টফোন কিনতে পারবেন।

যারা কম দামে প্রিমিয়াম Galaxy স্মার্টফোন কিনতে চান মূলত সেইসব ইউজারদের জন্য এই প্রোগ্রাম যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই নতুন সূচনার দৌলতে রিফার্বিশ্ড স্মার্টফোন মার্কেটে Samsung সবচেয়ে এগিয়ে থাকতে পারে। জানিয়ে রাখি এই মার্কেটে বেশ কিছু থার্ড পার্টি প্ল্যাটফর্ম আগে থেকে যথেষ্ট সক্রিয় হয়ে রয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি এবং জেনুইন পার্টসের কারণে ইউজাররা বেশি বিশ্বস্ত অপশন পাবেন। তবে কোম্পানির এই প্রোগ্রাম কতটা জনপ্রিয় হয় তা ভবিষ্যতে বোঝা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here