vivo জিতে নিয়েছে ভারতের নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ডের খেতাব! টপ 5-এর বাইরে realme, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন OnePlus, জেনে নিন অন্যান্য কোম্পানির পরিস্থিতি

এখনও পর্যন্ত 2026 সাল ভারতীয় স্মার্টফোন বাজারের জন্য লাভ-ক্ষতি মিলিয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বছরের প্রথম দিকে যেমন বাজারে বেশ কিছু নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হয়েছে, আবার তেমনই গ্লোবাল চিপ শর্টেজের কারণে বিভিন্ন ফোনের দাম বেড়েছে। 2026 সালের প্রথম কোয়ার্টারে কোন স্মার্টফোন ব্র্যান্ড কি রকম পারফর্ম করেছে সেই বিষয়ে রিসার্চ ফার্ম IDC হিসেবনিকেশ শেয়ার করেছে। 2026 সালের প্রথম কোয়ার্টারে ভিভো ভারতের বাজারে প্রথম স্থান পেয়েছে। অন্যান্য কোম্পানির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo

vivo ভারতীয় স্মার্টফোন বাজারে তাদের 2026 সালের প্রথম কোয়ার্টারে তাদের নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছে। 2025 সালের শেষ তিন মাসেও 19.7 শতাংশ মার্কেট শেয়ার সহ এই কোম্পানি প্রথম স্থানে ছিল। এবার কোম্পানির মার্কেট শেয়ার 19.6 শতাংশ হয়ে গেছে। কোম্পানির বার্ষিক ইউনিট গ্ৰোথ 4 শতাংশ হ্রাস পেয়েছে। অফলাইন মার্কেটে আধিপত্য বজায় রেখে vivo ক্রমাগত বাজারের টপে রয়েছে।

Samsung

2026 সালের প্রথম কোয়ার্টারে দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং। IDC রিপোর্ট অনুযায়ী এই সময়ে কোম্পানির মার্কেট শেয়ার ছিল 17.1 শতাংশ। স্যামসাঙের বার্ষিক ইউনিট গ্ৰোথের কোনো পরিবর্তন দেখা যায়নি। Galaxy A সিরিজের মধ্য দিয়ে কোম্পানি প্রিমিয়াম ও মিড রেঞ্জ সেগমেন্টে বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

OPPO

এই সময়ে OPPO বাজারে টপ 3 এর মধ্যে স্থান পেয়ে গেছে। গত বছরের তুলনায় এই বছর সবচেয়ে বেশি গ্ৰোথ এই কোম্পানিই করেছে। 2025 সালের প্রথম কোয়ার্টারে কোম্পানির মার্কেট শেয়ার ছিল 12 শতাংশ, যা এখন বেড়ে 15.3 শতাংশ হয়ে গেছে। ওপ্পোর বার্ষিক ইউনিট গ্ৰোথ সবচেয়ে বেশি 22 শতাংশ বৃদ্ধি পেয়েছে। OPPO A সিরিজের হাত ধরে কোম্পানি সবচেয়ে বেশি উন্নতি করেছে।

Apple

আমেরিকান কোম্পানি Apple এই লিস্টে চতুর্থ স্থান পেয়েছে। এই সময় কোম্পানির মার্কেট শেয়ার 9.4 শতাংশ দেখা গেছে, যা গত বছর ছিল 9.5 শতাংশ। অর্থাৎ কোম্পানির ইউনিট গ্ৰোথ 5 শতাংশ হ্রাস পেয়েছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে গত বছর iPhone 17 সিরিজ লঞ্চ করা হয়েছে এবং 2026 সালের প্রথম কোয়ার্টারে এই সিরিজের চাহিদা বজায় রয়েছে।

Motorola

বিগত কয়েক মাস ধরে Motorola সম্পর্কে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। তবু 2026 সালের প্রথম কোয়ার্টারে এই কোম্পানি ভারতের টপ 5 ব্র্যান্ডের লিস্টে স্থান করে নিয়েছে। কোম্পানির বার্ষিক ইউনিট গ্ৰোথ হয়েছে 14 শতাংশ এবং মার্কেট শেয়ার 7.5 শতাংশ থেকে বেড়ে 8.9 শতাংশ হয়ে গেছে।

হ্রাস পেয়েছে realme – Redmi অংশীদারি

এই কোয়ার্টারে realme যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। কোম্পানির বার্ষিক ইউনিট গ্ৰোথ 20 শতাংশ হ্রাস পেয়েছে। কোম্পানির মার্কেট শেয়ার 10.6 শতাংশ থেকে কমে 8.8 শতাংশ হয়েছে। চাইনিজ কোম্পানি Xiaomi Redmi এই রিপোর্টে সপ্তম স্থানে রয়েছে। এই সময়ে কোম্পানির মার্কেট শেয়ার ছিল 8.4 শতাংশ, যা গত বছর 7.8 শতাংশ ছিল। তা সত্ত্বেও কোম্পানি এক ধাপ নিচে নেমে গেছে।

প্রতিযোগিতায় পিছিয়ে OnePlus, POCO এবং iQOO

IDC রিপোর্ট অনুযায়ী OnePlus, POCO এবং iQOO এর যথেষ্ট ক্ষতি হয়েছে। এই তিনটি কোম্পানি যথাক্রমে অষ্টম, নবম এবং দশম স্থান পেয়েছে। ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত OnePlus রয়েছে সবচেয়ে নিচে। রিপোর্ট থেকে জানা গেছে POCO এর মার্কেট শেয়ার ছিল 3.8 শতাংশ। এক‌ইভাবে 23 শতাংশ ইউনিট গ্ৰোথ হ্রাস সহ কোম্পানির মার্কেট শেয়ার ছিল মাত্র 1.9 শতাংশ। OnePlus এর মার্কেট শেয়ার ছিল মাত্র 1.7 শতাংশ এবং এই কোম্পানির বার্ষিক ইউনিট গ্ৰোথ 32 শতাংশ হ্রাস পেয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here