19 মে ভারতে লঞ্চ হতে পারে 7000mAh ব্যাটারি সহ Moto G37 Power 5G স্মার্টফোন, এক‌ই সঙ্গে বাজারে আসবে Moto G37 5G

কিছু দিন আগে মোটোরোলা টেক জগতে তাদের ‘G’ সিরিজের অধীনে Moto G37 এবং Moto G37 Power 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই ফোনদুটি ভারতের বাজারে পেশ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 19 মে ভারতে Moto G37 5G এবং G37 Power 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে প্রোডাক্ট পেজ লাইভ করে এই আপকামিং ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।

Moto G37 5G এবং Moto G37 Power 5G ফোনে MediaTek Dimensity 6400 চিপসেট যোগ করা হবে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। মনে করিয়ে দিই গ্লোবাল মার্কেটে এই ফোনদুটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ ফোনদুটির ভারতীয় মডেলে কিছুটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে।


Moto G37 Power 5G ফোনে Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে, এর ফলে এই ফোনে 8GB পর্যন্ত Virtual RAM যোগ করা যাবে। এই ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি+ LCD ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1050nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Motorola G37 Power 5G ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 6W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Motorola G37 Power 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি যোগ করা হয়েছে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, এন‌এফসি, 3.5mm অডিও জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Google Gemini এর মতো এআই ফিচার যোগ করা হয়েছে।

Motorola G37 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফি ও সেলফির জন্য এতে যথাক্রমে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 8MP ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটিতে IP64 রেটিং এবং MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি রয়েছে।

গ্লোবাল মার্কেটে Moto G37 Power ফোনটি 4GB RAM + 256GB storage সহ 279 ইউরো দামে পেশ করা হয়েছিল। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 30,999 টাকার কাছাকাছি। ভারতের বাজারে এই ফোনটি 20 হাজার টাকা থেকে 25 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। এক‌ইভাবে Moto G37 ফোনের গ্লোবাল প্রাইস ছিল 199 ইউরো এবং ভারতে এই ফোনটির দাম 20,000 টাকার চেয়ে কম রাখা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here