গত মাসে ভারতে vivo তাদের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন vivo T5 Pro লঞ্চ করেছিল। এই ফোনে 9020mAh ব্যাটারির পাশাপাশি Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং 32MP সেলফি ক্যামেরার মতো উল্লেখযোগ্য স্পেসিফিকেশন রয়েছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 3000 ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার সম্পর্কে।
vivo T5 Pro ফোনের দাম এবং অফার
vivo T5 Pro 5G ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 8GB RAM + 128GB Storage মডেলের দাম 29,999 টাকা এবং 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্টের লঞ্চ প্রাইস 33,999 টাকা। বর্তমানে এই ফোনের 128GB মডেলে 2,000 টাকা এবং 256GB মডেলে 3,000 টাকা ডিসকাউন্ট জারি করা হয়েছে।
| vivo T5 Pro | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | এফেক্টিভ প্রাইস |
| 8GB RAM + 128GB Storage | ₹29,999 | ₹2,000 | ₹27,999 |
| 8GB RAM + 256GB Storage | ₹33,999 | ₹3,000 | ₹30,999 |
অফারে vivo T5 Pro 5G ফোনের 128GB মডেল 27,999 টাকা দামে সেল করা হচ্ছে এবং ফোনটির 256GB মডেল 30,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ডিল ব্যাঙ্ক অফার হিসাবে পেশ করা হয়েছে এবং দেশের প্রায় সমস্ত বড় ব্যাঙ্কের কার্ডেই এই অফার পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা ডেবিট ও ক্রেডিট উভয় কার্ডের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য। ভিভো ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে।
সবচেয়ে বড় ব্যাটারি সহ ভিভো স্মার্টফোন
vivo T5 Pro 5G ফোনটি কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 9020mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 18 ঘন্টা, 39 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 37 ঘন্টা পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে।
এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W FlashCharge টেকনোলজি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটির ব্যাটারি 20% থেকে 100% চার্জ করতে 55 সময় লেগেছে। এই ফোনে বাইপাস চার্জিং ফিচার রয়েছে, ফলে হেভি প্রসেসিঙের সময় ফোনটি চার্জ করা হলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়। এর সাহায্যে ব্যাটারিতে চাপ কম পড়ে ও ফোন কম হীট হয়।
vivo T5 Pro 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
প্রসেসিঙের জন্য vivo T5 Pro 5G ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.7GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 11,67,242 AnTuTu Score পেয়েছে। গেমিং এবং মাল্টি টাস্কিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 7000 mm2 Vapor Cooling Chamber যোগ করা হয়েছে।
vivo T5 Pro 5G ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন দেওয়া হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo T5 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX882 সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
vivo T5 Pro 5G ফোনে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP68 + IP69 রেটিং রয়েছে। এই ফোনে LPDDR4X RAM + UFS3.1 Storage টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে 3 জেনারেশন ওএস আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 6, Bluetooth 5.2 এবং OTG ফিচার রয়েছে।











