15 হাজার টাকার চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন, রয়েছে 144Hz ডিসপ্লে

কিছু মাস আগে realme ভারতের বাজারে বড় ব্যাটারি সহ লো বাজেট 5G স্মার্টফোন realme P4 Lite লঞ্চ করেছিল। এই ফোনে 7000mAh ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং 14GB RAM (6GB+8GB) এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। সম্প্রতি এই ফোনটির দামে প্রাইস হাইক জারি করা হয়েছিল এবং এর ফলে ফোনটির স্টার্টিং প্রাইস 14,999 টাকা হয়ে গেছে। এবার কোম্পানির পক্ষ থেকে তাদের ফ্যানদের জন্য এই ফোনে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

realme P4 Lite 5G ফোনের অফার

কোম্পানির পক্ষ থেকে realme P4 Lite 5G ফোনটি ছাড় সহ সেল করা হচ্ছে। এই ফোনটির দামে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার ফলে এই ফোনটি 15 হাজার টাকার চেয়ে সস্তা 5G ফোনের লিস্টে স্থান করে নিয়েছে। সবচেয়ে বড় কথা ফোনটির সবকটি ভেরিয়েন্টের দামেই 1 হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। দেশের প্রায় সমস্ত বড় ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

realme P4 Lite 5G ফোনের 4GB RAM + 64GB Storage সহ বেস মডেলের সেলিং প্রাইস 14,999 টাকা। 1 হাজার টাকা ছাড়ের পর এই ফোনটির দাম পড়বে 13,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 16,499 টাকা দামের 4GB+128GB মডেল 15,499 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনের 6GB RAM মডেল 18,499 টাকা দামে সেল করা হলেও, এই ফোনটি অফারে 17,499 টাকায় বিক্রি করা হবে।

এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই ফোনটি Blue এবং Green কালার অপশনে কেনা যাবে। যেসব ইউজাররা ব্যাঙ্ক কার্ড ব্যাবহার করেন না, Paytm, Google Pay বা PhonePe প্ল্যাটফর্মের মাধ্যমে UPI পেমেন্ট করলেও 1000 টাকা ছাড় পাবেন। অফারে ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:

রিয়েলমি / ফ্লিপকার্ট

realme P4 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

realme P4 Lite 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 7000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ 19 ঘন্টা, 35 মিনিট পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে এবং এই ফোনটি বাইপাস চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

realme P4 Lite 5G ফোনে 6.8-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 900nits ব্রাইটনেস এবং 180Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এই Smart Touch 2.0 ফ্লিকার ফ্রি স্ক্রিন টাচ রেসপন্স ফাস্ট করার পাশাপাশি দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করা হলেও চোখের তেমন ক্ষতি হবে না।

এই সস্তা 5G ফোনটি Android 16 বেস্ড realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 5G প্রসেসর যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm² Airflow VC কুলিং সিস্টেম রয়েছে।

ফটোগ্রাফির জন্য realme P4 Lite 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি OIS সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

realme P4 Lite 5G ফোনটিকে জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং দেওয়া হয়েছে। রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। এছাড়াও এই ফোনে Extended RAM টেকনোলজি রয়েছে, ফলে 6GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 14GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে 2 জেনারেশন ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here