লঞ্চের আগেই লিক হল Samsung Galaxy A27 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিজাইন এবং স্পেসিফিকেশন ডিটেইলস

Samsung তাদের নতুন A-সিরিজের Samsung Galaxy A27 5G স্মার্টফোনটির জন্য শিরনামে রয়েছে। সম্প্রতি Geekbench, TUV Rheinland, IMEI এবং ব্র্যান্ডের ওয়েবসাইটে এই ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে লঞ্চের আগেই Galaxy A27 5G ফোনের প্রেস রেন্ডার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন অনলাইনের মাধ্যমে লিক হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A27 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A27 5G ফোনের রেন্ডার (লিক)

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা রেন্ডার অনুযায়ী আপকামিং Samsung Galaxy A27 5G ফোনের ডিজাইন আগের Samsung Galaxy A26 5G মডেলের মতো দেখাচ্ছে। ফোনটি Light Pink, Blue এবং Black কালার অপশনে দেখা গেছে। এই ফোনটির ওজন প্রায় 200 গ্রাম এবং থিকনেস 7.8mm রাখা হতে পারে।

Samsung Galaxy A27 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

Samsung Galaxy A27 5G স্মার্টফোনটি Snapdragon 6 Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এতে 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।

Samsung Galaxy A27 5G ফোনটি Android 16 বেস্ড One UI 8.5 সহ কাজ করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 5,000mAhব্যাটারি এবং 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে বলে জানা গেছে। এর আগে TUV Rheinland লিস্টিঙের মাধ্যমে এই তথ্যই প্রকাশ্যে এসেছিল।

Samsung Galaxy A27 5G স্মার্টফোনের ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা, 5MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

আগের Galaxy A26 5G মডেলের তুলনায় আপকামিং ফোনের আল্ট্রাওয়াইড ও সেলফি ক্যামেরা কিছুটা ডাউনগ্রেড হতে পারে। কারণ Galaxy A26 ফোনে 8MP আল্ট্রাওয়াইড এবং 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছিল। একইসঙ্গে নতুন রিপোর্ট অনুযায়ী Galaxy A27 5G ফোনে microSD কার্ড সাপোর্ট দেওয়া হবে না।

Samsung Galaxy A27 5G ফোনটিতে Dual SIM (Physical SIM + eSIM), WiFi, Bluetooth, NFC, USB Type-C পোর্ট ও 5G কানেক্টিভিটির মতো ফিচার থাকতে পারে।

Samsung এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Galaxy A27 5G ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে ক্রমাগত লিক প্রকাশ্যে আসার জন্য মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে। লঞ্চের পর স্মার্টফোনটি Redmi, Realme এবং iQOO এর মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে অফিসিয়াল ডিটেইলস প্রকাশ্যে আসার পরই আমরা এই ফোনের প্রতিযোগিতা সম্পর্কে সঠিক ধারনা দিতে পারব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here