শীঘ্রই HMD তাদের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি HMD Grand নামে পেশ করা হতে পারে। সম্প্রতি লিকের মাধ্যমে রেন্ডার, গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। নতুন তথ্য অনুযায়ী HMD এর ফোনটিতে বড় ডিসপ্লে, বড় ব্যাটারি এবং সুন্দর সেলফি ক্যামেরার মতো ফিচার দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Grand স্মার্টফোনের সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।
HMD Grand ফোনের স্পেসিফিকেশন এবং কালার
লিক অনুযায়ী HMD Grand ফোনটিতে FHD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটিতে সেন্টার পাঞ্চ-হোল ডিজাইন যোগ করা হতে পারে। ফলে ফোনের ফ্রন্ট লুক আগের বেশ কিছু বাজেট HMD ফোনের চেয়ে অনেকটাই সুন্দর দেখাবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি Florida Blue এবং Titanium Black কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
HMD Grand [official render, maybe]
– IPS LCD 6.9″ FHD+, 90Hz
– 50MP AI + 8MP UW
– 50MP selfie
– Snapdragon 6s 4G Gen 2
– 6,000mAh + 33W
– 6/128GB, 8/256GB
– Android 16 w 2Y/3Y Updates
– Dual Speakers, 3.5mm audio, WiFi5, Splash touch, 2 Mics, BT5.1, nfc etc.
Flora Blue, Titanium pic.twitter.com/h84R74XZbE— HMD_MEME’S (@smashx_60) May 25, 2026
HMD Grand ফোনটিতে অসাধারণ ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনে 50MPফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। বাজেট স্মার্টফোন ক্যাটাগরির হিসাবে আপকামিং ফোনের ক্যামেরা সেটআপ যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। যারা সেলফি ও ভিডিও কলিং করতে পছন্দ করেন, বিশেষ করে সেইসব ইউজারদের কাছে ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
লিক অনুযায়ী HMD Grand ফোনে Qualcomm Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর দেওয়া হতে পারে। তবে এতে 5G সাপোর্ট দেওয়া হবে না। একইসঙ্গে এই প্রসেসরে সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং দৈনন্দিন ব্যাবহার এবং হালকা গেমিং ক্ষেত্রে ঠিকঠাক পারফরমেন্স পাওয়া যাবে। তবে এই ফোনে হেভি গেমিং খেলা যাবে না। অন্যদিকে ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ অপশন দেওয়া হবে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী HMD Grand ফোনে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। বড় ব্যাটারি এবং চার্জিঙের জন্য ফোনের দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যাবে। আপকামিং ফোনটিতে ডুয়েল স্পিকার, NFC, Bluetooth 5.1 এবং Wi-Fi 5 ফিচার দেওয়া হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে HMD Grand ফোনের লঞ্চ ডেট বা দাম সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে লিক স্পেসিফিকেশন অনুযায়ী HMD ফোনটিতে বড় স্ক্রিন, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেওয়া হতে পারে। আসন্ন HMD Grand ফোনটি কেনার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।









