লিক হল realme P4R ফোনের MRP, প্রকাশ্যে এল 8000mAh ব্যাটারি এবং 256GB Memory সহ এই স্মার্টফোনের দাম

সম্প্রতি রিয়েলমি জানিয়েছে ভারতের বাজারে তাদের ‘পি সিরিজ’ এর পরিধি বিস্তার করে নতুন realme P4R স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জুন মাসে বড় ব্যাটারি সহ 5G ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত realme P4R 5G ফোনের লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি, তবে নতুন লিক আসার আগেই realme P4R 5G ফোনের বক্সের দাম প্রকাশ্যে এসেছে।

realme P4R 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার সুধাংশু চৌধুরী realme P4R 5G ফোনের দাম শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে আপকামিং রিয়েলমি ফোনের বক্সের ফটো পোস্ট করা হয়েছে, এতে 44,999 টাকা এমআরপি লেখা রয়েছে। এতে এই ফোনের টপ ভেরিয়েন্ট 6GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম দেখা গেছে। জানিয়ে রাখি ফোনের MRP (ম্যাক্সিমাম রিটেইল প্রাইস) অর্থাৎ বাজারে ফোনটি 30 হাজার থেকে 35 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে।

realme P4R 5G ফোনের রিটেইল বক্সের মাধ্যমে দামের পাশাপাশি এর ব্যাটারি, চার্জিং ফিচার, স্ক্রিন, ক্যামেরা এবং ডায়মেনশন ডিটেইলস সম্পর্কেও জানা গেছে। realme P4R ফোনটি 8000mAh battery সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

realme P4R 5G ফোনে 6.8-ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। ফোনের রিটেইল বক্স অনুযায়ী ফোনে এইচডি+ রেজোলিউশন সহ হাই 144Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই রিয়েলমি 5G ফোনের থিকনেস 8.88mm এবং ওজন 224 গ্রাম হবে বলে জানা গেছে।

লিকের মাধ্যমে এখনও পর্যন্ত realme P4R 5G ফোনের প্রসেসর সম্পর্কে জানানো হয়নি, তবে বক্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এতে হেভি প্রসেসিঙের সময় ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 5300mm2 Airflow ভেপার কুলিং চেম্বার দেওয়া হবে। লিক অনুযায়ী ভারতীয় বাজারে রিয়েলমি ফোনটি 4GB RAM এবং 6GB RAM সহ পেশ করা হবে।

ফটোগ্রাফির জন্য realme P4R 5G ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা রিটেইল বক্স অনুযায়ী ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য realme P4R ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী realme P4R 5G ফোনটি Silver Glare, Titanium Glare এবং Lavender Glare কালার অপশনে ভারতের বাজারে লঞ্চ করা হবে। আপাতত অফিসিয়ালি realme P4R ফোনের ভারতীয় লঞ্চ ডেট জানার অপেক্ষা করা হচ্ছে। প্রকাশে আসা লিক দেখে মনে করা হচ্ছে রিয়েলমির আসন্ন ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া realme 16T 5G ফোনের কপি হতে পারে। তবে ডিজাইন আলাদা রাখা হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here