আগামী কয়েক দিনের মধ্যেই OnePlus তাদের Turbo 6X সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18 জুন চীনের বাজারে OnePlus Turbo 6X এবং OnePlus Turbo 6X Pro স্মার্টফোন পেশ করা হতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই OnePlus China এর প্রেসিডেন্ট Louis Li Jie আপকামিং স্মার্টফোনদুটির ফিচার ডিটেইলস কনফার্ম জানিয়ে দিয়েছে। একইসঙ্গে ফোনগুলির প্রি-বুকিং শুরু হয়ে গেছে, এর মাধ্যমে ফোনের কালার অপশন এবং স্টোরেজ ভেরিয়েন্ট প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Turbo 6X এবং OnePlus Turbo 6X Pro স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
OnePlus Turbo 6X Pro এর স্পেসিফিকেশন
কোম্পানির বক্তব্য অনুযায়ী OnePlus Turbo 6X Pro ফোনটিতে 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। OnePlus জানিয়েছে এই ফোনে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এই স্মার্টফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড Samsung Eye-Care ডিসপ্লে থাকবে, এর ফলে দীর্ঘক্ষণ ব্যাবহারের পরও চোখের কম ক্ষতি হবে।
OnePlus Turbo 6X Pro ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রাইস রেঞ্জের ফোনে স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

OnePlus Turbo 6X এর স্পেসিফিকেশন
OnePlus Turbo 6X ফোনে 7,000mAh ব্যাটারি এবং 6.72-ইঞ্চির নতুন LCD Eye-Care ডিসপ্লে থাকবে। কোম্পানি জানিয়েছে ফোনটি মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সহ লঞ্চ করা হবে। ফলে দুর্দান্ত মজবুতি পাওয়া যাবে। ব্র্যান্ড হেডের বক্তব্য অনুযায়ী যারা দীর্ঘমেয়াদী পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের কথা মাথায় রেখে Turbo 6X সিরিজ ডিজাইন করা হচ্ছে।
OnePlus Turbo 6X সিরিজের প্রসেসর এবং স্টোরেজ ডিটেইলস
প্রকাশ্যে আসা অফিসিয়াল পোস্টার অনুযায়ী OnePlus Turbo 6X স্মার্টফোনে MediaTek Dimensity 7360 Super প্রসেসর দেওয়া হবে। তবে Turbo 6X Pro ফোনটিতে আরও বেশি শক্তিশালী Dimensity 7400 Super চিপসেট দেওয়া হবে। বেস মডেলটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে ফোনে 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হবে। আপকামিং OnePlus Turbo 6X Pro ফোনটি ব্ল্যাক এবং অরেঞ্জ কালার অপশনে পেশ করা হবে। একইসঙ্গে স্ট্যান্ডার্ড মডেলের মতো স্টোরেজ ভেরিয়েন্ট থাকতে পারে।
OnePlus Turbo 6X সিরিজের ক্যামেরা ও অন্যান্য ডিটেইলস
OnePlus Turbo 6X সিরিজের ফোনগুলি Android 16 বেস্ড ColorOS 16 সহ কাজ করবে। TENAA লিস্টিং অনুযায়ী OnePlus Turbo 6X ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা এবং 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। অন্যদিকে OnePlus Turbo 6X Pro ফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। একইসঙ্গে রেয়ার প্যানেলে 50MP + 8MP ডুয়েল ক্যামেরা সেটআপ যোগ করা হবে।
ব্র্যান্ড হেডের বক্তব্য অনুযায়ী আপকামিং OnePlus Turbo 6X সিরিজটি RMB 1,500 অর্থাৎ প্রায় 21,118 টাকা দামে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ মিড-রেঞ্জে বড় ব্যাটারি, মজবুত বডি এবং শক্তিশালী ফিচার সহ অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। চীনের ইউজাররা আসন্ন সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।









