এপ্রিল মাসে চীনের বাজারে ওয়ানপ্লাস তাদের OnePlus Ace 6 Ultra ফোনটি লঞ্চ করেছিল। চীনে OnePlus Ace 6 সিরিজের অধীনে একাধিক মডেল লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি তাদের আপকামিং OnePlus Ace 7 সিরিজে কাজ শুরু করে দিয়েছে বলে শোনা যাচ্ছে। এটি আগামী মাসের মধ্যে টেক মঞ্চে লঞ্চ করা হতে পারে। শীঘ্রই OnePlus Ace 7 ফোনটি লঞ্চ করা হবে এবং লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
OnePlus Ace 7 ফোনের স্পেসিফিকেশন
সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী OnePlus Ace 7 ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত বাজারে এই প্রসেসরটি লঞ্চ করা হয়নি। আপকামিং Snapdragon 8 Gen 6 প্রসেসরটি 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি মোবাইল সিপিইউ হতে পারে। এটি যেকোনো হেভি গেমিং এবং পারফরমেন্স খুব সহজেই হ্যান্ডেল করতে সক্ষম। OnePlus Ace 7 ফোনটি 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে।
এটি ওয়ানপ্লাসের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। লিক অনুযায়ী ওয়ানপ্লাস ফোনটিতে 10000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত আসন্ন ফোনের সঠিক ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, তবে এটি 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
OnePlus Ace 7 5G ফোনে 6.78-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনে LTPS OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনে ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হতে পারে, এতে 185Hz বা 240Hz রিফ্রেশ রেট সাপোর্টেড স্ক্রিন থাকতে পারে। এটি অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট হতে পারে, যা ফোনের টাস্ক এবং গেমিঙের হিসাবে অ্যাডজাস্ট করা যাবে।
ফটোগ্রাফির জন্য OnePlus Ace 7 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। আসন্ন OnePlus Ace 7 ফোনে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
ভারতে লঞ্চ হবে OnePlus 16R স্মার্টফোন
OnePlus Ace 7 ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসা পর শোনা যাচ্ছে চীনের বাজারে আসন্ন ফোনটি ভারতের বাজারে OnePlus 16R নামে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ OnePlus Ace 7 ফোনের মতো স্পেসিফিকেশন OnePlus 16R ফোনটিতেও থাকতে পারে। আপাতত প্রকাশ্যে আসা তথ্য শুধুমাত্র একটি লিক হিসাবেই মনে করা উচিৎ। আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসে কোম্পানি তাদের ফোনটি লঞ্চ করতে পারে।
OnePlus Ace 6 ফোনের স্পেসিফিকেশন
জানিয়ে রাখি গতবছর অক্টোবর মাসে চীনে OnePlus Ace 6 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হয়েছিল। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে টপ ভেরিয়েন্টে 16GB RAM এবং 1TB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Ace 6 5G ফোনে 7,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য 120W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছিল। এই OnePlus Ace 6 5G ফোনটি 6.83-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি 1.5K স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।












