Oppo তাদের নতুন বুক স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে। এটি Oppo Find N6 ফোনের সাক্সেসার হতে চলেছে। আপকামিং ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station জানিয়েছে কোম্পানি একটি ফোল্ডেবল ফোনে টেস্টিং করছে। কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফোনের নাম জানানো হয়নি, তবে এটি Oppo Find N7 নামে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find N7 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Oppo Find N7 ফোনের স্পেসিফিকেশন লিক
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Oppo Find N7 ফোনটিতে প্রায় 7.6 ইঞ্চির ইন্টারনাল ফোল্ডিং ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে ব্রাইরর দিকে প্রায় 5.5 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Display এবং BOE এর মতো কোম্পানিগুলি এই স্ক্রিনের সাপ্লাই করতে পারে।

প্রসেসর ডিটেইলস
লিকের মাধমে পাওয়া তথ্য অনুযায়ী Oppo এর নোতুন ফোল্ডেবল Oppo Find N7 ফোনটিতে Qualcomm এর নেক্সট জেনারেশন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। আপাতত এটি প্রাথমিক টেস্টিং হতে পারে, তাই লঞ্চের সময় ফিচারের ক্ষেত্রে অনেক পরিবর্তন করা হতে পারে।
রিপোর্ট অনুযায়ী কোম্পানির Oppo Find N7 ফোনে নতুন hinge ফিচার দেওয়া হতে পারে, ফলে স্ক্রিনে মধ্যে দেখতে পাওয়া লাইন অর্থাৎ crease অনেকটাই কম হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী Oppo এর এই নতুন ফিচার বাজারে উপস্থিত যেকোনো ফোল্ডেবল ফোনের তুলনায় অ্যাডভান্স হতে পারে।
Oppo Find N7 ফোনটি Apple থেকে অনুপ্রাণিত ডিজাইন সহ বাজারে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ এইবার কোম্পানির আপকামিং ফোনের জন্য আরও প্রিমিয়াম এবং ক্লিন ডিজাইনের ওপর ফোকাস করা হচ্ছে।
Oppo Find N7 ফোনের লঞ্চ টাইমলাইন লিক
Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী 2027 প্রথম কোয়ার্টারে Oppo এর নতুন ফোল্ডেবল ফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি আগামী বছর Oppo এর পাশাপাশি Honor, Xiaomi এবং Vivo তাদের নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে। এই সমস্ত মডেল একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। ক্রমাগত প্রকাশ্যে আসা লিক দেখে মনে করা হচ্ছে অদূর ভবিষ্যতে ফোল্ডেবল স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও জোরদার হতে চলেছে। যারা বুক স্টাইল ফোল্ডেবল ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং ফোনের জন্য অপেক্ষা করতে পারেন।









