বেড়ে গেল 15 হাজার টাকার চেয়ে কম দামের OPPO ফোনের দাম, এখন 3000 টাকা বেশি দামে কিনতে হবে 6500mAh ব্যাটারি সহ OPPO K14x 5G

আরও একটি সস্তা OPPO 5G ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে কোম্পানির পক্ষ থেকে ভারতে 6500mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 12GB RAM (6GB+6GB) সহ OPPO K14x 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার ফোনটির দামে 3,000 টাকা প্রাইস হাইক জারি করা হয়েছে। এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম‌ই বাড়ানো হয়েছে এবং এখন থেকে ফোনটি কেনার জন্য ইউজারদের অতিরিক্ত দাম দিতে হবে।

OPPO K14x 5G ফোনের নতুন দাম

ভারতের বাজারে OPPO K14x 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। এই ফোনটির 4GB RAM ও 64GB স্টোরেজ সহ বেস মডেলের দাম রাখা হয়েছিল 12,999 টাকা, এখন থেকে এই মডেলটি কেনার জন্য 15,999 টাকা দাম দিতে হবে। অর্থাৎ এই ফোনটি বর্তমানে আন্ডার 15000 ক্যাটাগরি থেকে বেড়িয়ে ওপরের সেগমেন্টে উঠে গেছে।

OPPO K14x 5Gলঞ্চ প্রাইসসেলিং প্রাইসপ্রাইস হাইক 
4GB RAM + 64GB Storage₹12,999₹15,999₹3,000
4GB RAM + 128GB Storage₹14,999₹17,999₹3,000
6GB RAM + 128GB Storage₹16,999₹19,999₹3,000

 

এই ফোনটির 4GB +128GB মডেল 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। 3 টাকা প্রাইস হাইকের ফলে এই দাম বেড়ে 17,999 টাকা হয়ে গেছে। এই ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 16,999 টাকা থেকে বাড়িয়ে 19,999 টাকা করে দেওয়া হয়েছে।

OPPO K14x 5G ফোনের স্পেসিফিকেশন

OPPO K14x 5G ফোনটি Android 16 বেস্ড ColorOS অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 565613 AnTuTu স্কোর পেয়েছে। স্মুথ পারফরমেন্সের জন্য এই ফোনে Trinity Engine যোগ করা হয়েছে।

এই ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। OPPO K14x 5G ফোনের এই পাঞ্চ হোল স্টাইলের স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 256ppi পিক্সেল ডেনসিটি ও 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।

OPPO K14x 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এই ফোনের ক্যামেরায় Dual-View Video মোড দেওয়া হয়েছে, যা ভ্লগিঙের জন্য যথেষ্ট উপযোগী হবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OPPO K14x 5G ফোনে 6,500mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি গোটা দিন ব্যাক‌আপ দিতে সক্ষম। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

OPPO K14x 5G ফোনে RAM Expansion টেকনোলজির দৌলতে ফোনটির Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করে মোট 12GB পর্যন্ত RAM (6GB+6GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi ও Bluetooth 5.4 সহ OTG সাপোর্ট রয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here