iQOO তাদের Z11 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। কারণ আগেই চীনের বাজারে সিরিজের iQOO Z11, iQOO Z11x 5G এবং iQOO Z11 Turbo স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছিল। শীঘ্রই এই সিরিজের অধীনে নতুন iQOO Z11i স্মার্টফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে চীনের বাজারে ফোনটির প্রি-বুকিং শুরু করে দিয়েছে। একইসঙ্গে ইউজারদের জন্য একাধিক আকর্ষণীয় প্রি-বুকিং সুবিধা দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11i স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
iQOO Z11i ফোনের কালার অপশন
iQOO এর পক্ষ থেকে Z11i ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটি তিনটি কালার অপশন সহ টিজ করা হচ্ছে। এই স্মার্টফোনটি Green Peak, Desert Gold এবং Ink Shadow কালার অপশনে সেল করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই Green Peak সবুজ পাহাড় ও মেঘের মধ্যে আলোর ঝলকানি দ্বারা অনুপ্রাণিত। একইভাবে Desert Gold মডেলটি মরুভূমিতে ডুবন্ত সূর্যের সোনালী আলো দ্বারা অনুপ্রাণিত বলে জানানো হয়েছে। এছাড়া Ink Shadow কালার মডেল রাতের অন্ধকার ও পাথরের গভীরতা থেকে অনুপ্রাণিত হবে।
চীনে শুরু হল iQOO Z11i ফোনের প্রি-বুকিং
চীনের বাজারে iQOO Z11i ফোনটি Vivo China, JD.com এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শপিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রি-বুকিং করা যাবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যেসব ইউজাররা ফোনটি প্রি-বুক করবেন, তাদের সারপ্রাইজ গিফট দেওয়া হবে। লিস্টিং অনুযায়ী ইউজাররা মাত্র 1 ইউয়ান দাম দিয়ে 1,237 ইউয়ান পর্যন্ত ভ্যালুর Lucky Bag পেতে পারেন। এই Lucky Bag এর মাধ্যমে ইউজাররা একাধিক সুবিধা উপভোগ করতে পারবেন।
iQOO এর পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী Lucky Bag এ iQOO Sports Backpack, vivo XE160 3.5mm Wired Earphones এবং তিন বছরের ব্যাটারি প্রোটেকশন সার্ভিস থাকতে পারে। এছাড়া 450 ইউয়ান এর চেয়ে বেশি নতুন ফোনে ইন্টারনেট বেনিফিট, 500 ইউজান পর্যন্ত ট্রেড-ইন সাবসিডি অফার ও স্ক্রিন প্রোটেকশন প্ল্যান কিনলে এক বছর পর্যন্ত ফ্রিতে স্ক্রিন প্রোটেকশন পাওয়া যাবে। তবে অফার শুরু হওয়ার চারদিনের মধ্যেই নতুন স্মার্টফোন কিনতে হবে।
শীঘ্রই জানা যাবে আরও তথ্য
iQOO Z11i ফোনটির মডেল নাম্বার V2559UA হবে বলে জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত ফোনের প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা বা ব্যাটারি সম্পর্কিত তথ্য জানানো হয়নি। অদূর ভবিষ্যতে কোম্পানি এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার এবং লঞ্চ ডেট সংক্রান্ত আরও তথ্য জানাবে বলে আশা করা হচ্ছে।
শীঘ্রই চীনের বাজারে iQOO Z11i ফোনটি লঞ্চ করা হবে। আগামী দিনে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









