ভারতে লঞ্চ হল Moto Pad 70 Pro, 13-ইঞ্চির 3.5K 144Hz ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি সহ পাওয়া যাবে Moto Pen Pro

Motorola ভারতের বাজারে তাদের নতুন প্রিমিয়াম ট্যাবলেট Moto Pad 70 Pro লঞ্চ করেছে। যেসব ইউজাররা প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি ও এন্টারটেইনমেন্টের সুন্দর এক্সপেরিয়েন্স পেতে চান মূলত তাদের জন্য কোম্পানি এই ট্যাবটি পেশ করেছে। এতে Snapdragon 8s Gen 4 প্রসেসর, 13-ইঞ্চির 3.5K ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট এবং 10,200mAh ব্যাটারির মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে বক্সের মধ্যেই Moto Pen Pro স্টাইলাস দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিভাইসের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।

Moto Pad 70 Pro এর স্পেসিফিকেশন

Moto Pad 70 Pro ট্যাবে 13-ইঞ্চির 3.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 12- বিট কালার, Dolby Vision সাপোর্ট এবং 800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। অর্থাৎ ভিডিও দেখা, গেম খেলা ও মাল্টি টাস্কিঙের সময় এতে দারুণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও সুন্দর অডিওর জন্য এতে Dolby Atmos সাপোর্টেড কোয়াড JBL স্পিকার যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Moto Pad 70 Pro ট্যাবলেটে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর রয়েছে। এর পাশাপাশি এই ডিভাইসে 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে এই ট্যাবের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়। এই ট্যাবটি 25 লক্ষের চেয়েও বেশি AnTuTu স্কোর পেয়েছে এবং এটি 120fps পর্যন্ত গেমিং সাপোর্ট করে।

Moto Pad 70 Pro ট্যাবটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানি জানিয়ে দিয়েছে এতে Android 17 ও Android 18 আপডেট পাওয়া যাবে। এছাড়াও এই ডিভাইসে 2030 পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ট্যাবলেটের সঙ্গে Moto Pad 70 Pro এর বক্সের মধ্যে Moto Pen Pro স্টাইলাস দেওয়া হয়েছে। এটি Smart Capture, Sketch to Image, AI Super Res, AI Live Transcript, AI Notes ও Smarter Reader এর মতো বিভিন্ন AI ফিচার সাপোর্ট করে। এছাড়াও এতে Smart Connect ও Desk Mode ফিচার রয়েছে, ফলে PC এর মতো বিভিন্ন এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

Moto Pad 70 Pro ট্যাবলেটে ফটোগ্রাফির জন্য 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ডিভাইসে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে বক্সের মধ্যে 68W চার্জার দেওয়া হচ্ছে।

Moto Pad 70 Pro ট্যাবে Bluetooth 6.0, Wi-Fi 7, 6.2mm থিন ফুল মেটাল-বডি এবং এটির ওজন 589 গ্রাম। এর সঙ্গে অপশন হিসাবে Snap-on Keyboard কেনা যাবে, এতে টাচপ্যাড। Smart Key এবং PC-এর মতো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

Moto Pad 70 Pro এর দাম এবং সেল

কোম্পানির পক্ষ থেকে Moto Pad 70 Pro ট্যাবটি Pantone Titan কালার অপশনে পেশ করা হয়েছে। এই ডিভাইসের 8GB + 128GB ভেরিয়েন্ট 36,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে 8GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে 39,999 টাকা। 8GB + 256GB মডেল সহ Snap-on Keyboard বান্ডিলের দাম পড়বে 45,999 টাকা।

Moto Pad 70 Pro ট্যাবটি কেনার সময় ICICI Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে লঞ্চ অফারে 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আগামী 4 জুলাই থেকে শপিং সাইট Flipkart, Motorola India অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে এই ডিভাইসটি সেল করা হবে।

যারা হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স, সফটওয়্যার আপডেট, AI ফিচার, স্টাইলাস সাপোর্ট এবং বড় ব্যাটারি সহ ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাঁরা Moto Pad 70 Pro ট্যাবটি দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here