Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K90 Ultra (Extreme Edition) লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন ফোনটি মূলত হাই-পারফরমেন্স এবং গেমিং ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর, 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, 165Hz পর্যন্ত OLED ডিসপ্লে এবং 50MP OIS ক্যামেরার মতো বিভিন্ন প্রিমিয়াম ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে ইন-বিল্ট কুলিং ফ্যান এবং AI গ্ৰাফিক্স চিপ যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Redmi K90 Ultra ফোনের স্পেসিফিকেশন
Redmi K90 Ultra ফোনে 6.83 ইঞ্চির TCL M10 LTPS OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন, 165Hz রিফ্রেশ রেট, HDR সাপোর্ট এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ফোনের স্ক্রিন 3500Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট দিতে সক্ষম।
প্রসেসিঙের জন্য Redmi K90 Ultra ফোনে ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Elite চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে AI Independent Graphics Chip D2 রয়েছে, যা গেমিং এবং গ্ৰাফিক্স আরও সুন্দর করে তোলে। এই ফোনে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Redmi K90 Ultra ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 1/1.55 ইঞ্চি মাপের ও OIS ফিচার সাপোর্টেড 50MP Light Hunter 800 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K90 Ultra ফোনে 8550mAh সিলিকন-কার্বন ব্যাটারি যোগ করা হয়েছে, যা বর্তমানে বাজারে উপস্থিত ফ্ল্যাগশিপ ফোনগুলির চেয়ে যথেষ্ট বড়। এই ফোনটির ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 100W PPS চার্জিং প্রটোকল এবং 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার সাপোর্ট করে।
Redmi K90 Ultra ফোনে গেমিং ও হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 6000mm² VC কুলিং সিস্টেমের সঙ্গে ইন-বিল্ট কুলিং ফ্যান রয়েছে। এতে Surge P3, Surge G2 এবং দুটি Surge T1+ চিপ ব্যাবহার করা হয়েছে, যা পাওয়ার ম্যানেজমেন্ট ও নেটওয়ার্ক পারফরমেন্স সুন্দর করে তুলবে।
জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Redmi K90 Ultra ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, IR Blaster, USB 3.2 Gen 1, Bose টিউনড ডুয়েল সিমেট্রিক্যাল স্টেরিও স্পিকার, Bypass Charging এবং X-axis Linear Motor রয়েছে। এই ফোনটির থিকনেস 8.18mm এবং ওজন 227 গ্ৰাম।
Redmi K90 Ultra ফোনের দাম
চীনের বাজারে Redmi K90 Ultra ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB + 256GB এবং 16GB + 256GB ভেরিয়েন্টের দাম CNY 2,799 (প্রায় 39,000 টাকা) রাখা হয়েছে। একইভাবে ফোনটির 12GB + 512GB মডেল CNY 3,299 (প্রায় 45,968 টাকা) এবং 16GB + 512GB মডেল CNY 3,499 (প্রায় 48,755 টাকা) দামে পেশ করা হয়েছে।
আপাতত কোম্পানির পক্ষ থেকে Redmi K90 Ultra ফোনটি শুধুমাত্র চীনেই লঞ্চ করা হয়েছে। এখনও পর্যন্ত ফোনটির গ্লোবাল বা ভারতে লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। যারা চীনে রয়েছেন এবং শক্তিশালী পারফরমেন্স সহ একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি দেখতে পারেন।











