5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সহ সার্টিফিকেশন সাইটে স্পট হল Samsung Galaxy A07s স্মার্টফোন

Samsung তাদের বাজেট স্মার্টফোন সেগমেন্টের পরিধি বিস্তার করতে চলেছে। কারণ আপকামিং Samsung Galaxy A07s ফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই WiFi Alliance, Nemko, FCC এবং GSMA ডেটাবেসে ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের কানেক্টিভিটি, রিজেনাল ভেরিয়েন্ট, ব্যাটারি এবং চার্জিং সংক্রান্ত তথ্য জানা গেছে। Samsung এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে শীঘ্রই কোম্পানি আপকামিং ফোনের সম্পর্কে ঘোষণা করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসন্ন Samsung Galaxy A07s ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

WiFi Alliance লিস্টিং

WiFi Alliance ডেটাবেসে Samsung Galaxy A07s ফোনটি SM-A077F/DS মডেল নাম্বার সহ দেখা গেছে। এই মডেল নাম্বারে উপস্থিত DS দেখে মনে করা হচ্ছে এটি ডুয়েল সিম-ভেরিয়েন্ট হতে পারে। এছাড়া লিস্টিঙের মাধ্যমে জানা গেছে ফোনটিতে 2.4GHz এবং 5GHz দুটি ব্যান্ড সহ ডুয়েল ব্যান্ড Wi-Fi কানেক্টিভিটি সাপোর্ট করতে পারে।

Nemko লিস্টিং

Nemko সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Samsung Galaxy A07s ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙে SM-A077F/DS ছাড়াও SM-A077M/DS এবং SM-A077M মডেল নাম্বার প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী SM-A077F মডেল নাম্বার একটি ইন্টারন্যাশানাল ভেরিয়েন্ট হবে বলে মনে করা হচ্ছে। তবে SM-A077M মডেল নাম্বার ল্যাটিন আমেরিকি বাজারের জন্য হতে পারে। তাই Samsung আলাদা-আলাদা রিজনে সিঙ্গেল এবং ডুয়েল সিম দুটি ভেরিয়েন্টই লঞ্চ করতে পারে।

FCC লিস্টিং

FCC ডেটাবেসের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Galaxy A07s ফোনটি ল্যাটিন আমেরিকি ভেরিয়েন্টে HQ-7160SA মডেল নাম্বার সহ ব্যাটারি ব্যাবহার করা হবে। একই ব্যাটারি Galaxy A07 ফোনেও দেওয়া হয়েছিল। তাই নতুন স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

FCC প্ল্যাটফর্মের মাধ্যমে জানা গেছে ফোনটি Samsung এর একাধিক চার্জিং অ্যাডোপটার সহ টেস্ট করা হয়েছে। এতে EP-TA200, EP-T1510, EP-TA800 এবং EP-TA200B রয়েছে। এতে EP-TA800 অ্যাডপ্টার 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবে অ্যাডপ্টার 15W চার্জিং ক্ষমতাসম্পন্ন। তাই Galaxy A07s ফোনটিতে 25W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলে আশা করা হচ্ছে।

GSMA লিস্টিঙের মাধ্যমে কনফার্ম হল নাম

WiFi Alliance, Nemko এবং FCC লিস্টিঙের মাধ্যমে স্মার্টফোনের নাম প্রকাশ্যে আসেনি। তবে এর আগেই GSMA ডেটাবেস থেকে জানা গিয়েছিল SM-A077F মডেল নাম্বার Samsung Galaxy A07s ফোনটির হবে। তাই এই নামে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে।

শীঘ্রই হতে পারে লঞ্চ

ইতিমধ্যেই একাধিক গ্লোবাল সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A07s ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে। আগামী দিনে এই ফোনের প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে এবং লঞ্চ টাইমলাইন সংক্রান্ত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here