Motorola ভারতে তাদের ফ্যানদের জন্য নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের বাজারে Moto G77 Power ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনে 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 6400 প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়াও RAM Boost টেকনোলজির সাহায্যে ফোনের 8GB Physical RAM এর সঙ্গে 16GB Virtual RAM যোগ করে 24GB RAM পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি মাত্র 23,999 টাকা এফেক্টিভ প্রাইসে সেল করা হবে।
Moto G77 Power ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড My UX অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Moto G77 Power 5G ফোনে MediaTek Dimensity 6400 চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 5,95,362 AnTuTu score পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G57 GPU যোগ করা হয়েছে।
Moto G77 Power 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে সাধারণ ব্যাবহারে এই ফোনটি 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। আমাদের টেস্টিঙে ফোনটির PCMark battery বেঞ্চমার্ক স্কোর ছিল 16 ঘন্টা, 16 মিনিট।
এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আমাদের টেস্টে Moto G77 Power 5G ফোনটি 20% থেকে 100% ফুল চার্জ হতে 80 মিনিটের চেয়ে বেশি সময় লেগেছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
Moto G77 Power 5G ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72-ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1050nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে Smart Water Touch টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এছাড়াও ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Moto G77 Power 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT600 সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Moto G77 Power ফোনের দাম
ভারতের বাজারে Moto G77 Power 5G ফোনটি 8GB RAM ও 128GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 25,999 টাকা। আগামী 13 জুলাই থেকে এই ফোনটির সেল শুরু হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 2,000 টাকা ডিসকাউন্ট অফারও দেওয়া হবে। অর্থাৎ অফারে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 23,999 টাকা। এই ফোনটি PANTONE Nautical Blue, Fuchsia Red এবং Impenetrable কালার অপশনে সেল করা হবে।












