15 জুলাই লঞ্চ হবে নতুন Pova 8 Pro 5G স্মার্টফোন, দেখে নিন ডিজাইন এবং ডিটেইলস

কিছু দিন আগেই ভারতের বাজারে Pova 8 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 8000mAh বড় ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে এবং ম্যাট্রিক্স ডিসপ্লে ডিজাইন দেওয়া হয়েছে। এবার টেক মঞ্চে এই সিরিজের Pro মডেল লঞ্চ হতে চলেছে। 15 জুলাই থাইল্যান্ডে Pova 8 Pro স্মার্টফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের ডিজাইন এবং বেশ কিছু ক্যামেরা স্যাম্পেল শেয়ার করা হয়েছে।

Pova 8 Pro ফোনের লঞ্চ ডিটেইলস

আগামী 15 জুলাই Pova 8 Pro ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে থাইল্যান্ডে একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে, এই ইভেন্টের মঞ্চ থেকে Pova 8 এবং Pova 8 Pro ফোনদুটি পেশ করা হবে। ইতিমধ্যেই ভারতের বাজারে Pova 8 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। তবে ভারতীয় ইউজারদের জন্য Pova 8 Pro ফোনটি একেবারেই নতুন ডিভাইস হতে চলেছে। ফোনটি Matrix Dot Smart Alert Light সহ পেশ করা হবে। অন্যদিকে কোম্পানির বক্তব্য অনুযায়ী Pova 8 Pro ফোনটিতে Sony LYTIA 700C ক্যামেরা সেন্সর দেওয়া হবে। ইউজাররা নিচে লিঙ্কে ক্লিক করে টিজার ভিডিওটি দেখতে পারেন।

Pova 8 Pro ফোনের স্পেসিফিকেশন

লিক ও একাধিক লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Pova 8 Pro 5G স্মার্টফোনটি 2.5GHz হাই ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615 GPU দেওয়া হতে পারে। সম্প্রতি গুগল প্লে কনসোলে ফোনটি 12GB RAM সহ লিস্টেড হয়েছিল। তবে বাজারে এটি 8GB RAM সহ পেশ করা হতে পারে।

প্রকাশ্যে আসা লিস্টিং অনুযায়ী Pova 8 Pro 5G ফোনে 1208 x 2644 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর এবং সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই আসন্ন 5জি ফোনে 8000mAh এর বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ফোনটির অফিসিয়াল স্পেসিফিকেশন জানার জন্য 15 জুলাই লঞ্চের অপেক্ষা করতে হবে।

Pova 8 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

Pova 8 5G ফোনটি ম্যাট্রিক্স ডিসপ্লে ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে, নোটিফিকেশন এলে পিছনের ম্যাট্রিক্স লাইট আলাদা আলাদা রঙে জ্বলে উঠবে। ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 31,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 7100 প্রসেসর সহ কাজ করে। একইসঙ্গে ফোনে LPDDR5X RAM দেওয়া হয়েছে।

Pova 8 5G স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.76 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিঙের জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP Sony LYT600 ডুয়েল রেয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। Pova 8 5G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here