ভারতে লঞ্চ হল JUST CORSECA ব্র্যান্ডের SkySport Smartwatch এবং JC SLEEPODS, দাম শুরু মাত্র 1,499 টাকা থেকে

JUST CORSECA ভারতের বাজারে তাদের নতুন অডিও এবং ওয়্যারেবল প্রোডাক্ট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে JC SkySport Smartwatch এবং JC SLEEPODS ওয়্যারলেস ইয়ারবাডস পেশ করা হয়েছে। এই নতুন স্মার্ট ওয়াচে ব্লুটুথ কলিং, ফিটনেস ট্র্যাকিং সহ বিভিন্ন স্মার্ট ফিচার যোগ করা হয়েছে। অপরদিকে JC SLEEPODS মূলত আরামদায়ক ফিট এবং দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের জন্য উপযোগী করে তোলা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন দুটি ডিভাইসের ডিটেইলস সম্পর্কে।

JC SkySport Smartwatch-এর ফিচার

JC SkySport Smartwatch-এ 2.01-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে সুন্দর ভিজুয়াল এক্সপেরিয়েন্স এবং সহজ টাচ কন্ট্রোল পাওয়া যাবে। এই ওয়াচ ব্লুটুথ কলিং সাপোর্ট করে। ফলে ইউজাররা ফোনের সঙ্গে এই ওয়াচ কানেক্ট করে ঘড়ির মাধ্যমেই কল করতে পারবেন। এতে ইন-বিল্ট ফ্ল্যাশলাইট, হার্ট রেট মনিটরিং, মাল্টিপল স্পোর্টস মোড, অ্যাক্টিভিটি ট্র্যাকিং, স্মার্ট নোটিফিকেশন, কল অ্যালার্ট এবং Find My Phone এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

এই স্মার্ট ওয়াচে IP-রেটেড ময়েশ্চার রেজিস্টেন্স ডিজাইন দেওয়া হয়েছে। এর ফলে এই ওয়াচ ওয়ার্ক‌আউট, ট্রাভেল ও দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি সুন্দর অপশন। এই ওয়াচের স্কোয়ার ডায়াল ডিজাইন Android ও iOS উভয় ডিজাইনের সঙ্গে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ওয়াচে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

JC SLEEPODS-এ পাওয়া যাবে 30 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক

JUST CORSECA জানিয়েছে তাদের নতুন JC SLEEPODS এর Sleep Fit ডিজাইন এতটাই হালকা ও আরামদায়ক যে এটি পড়ে যে কোনো কাজ, পাশ ফিরে শুয়ে পড়লেও কোনো সমস্যাই হবে না। এতে অ্যাডভান্স নয়েস ক্যানসেলেশন টেকনোলজি যোগ করা হয়েছে, যা বাইরের আওয়াজ কমিয়ে দেয়।

এই ইয়ারবাডসে 10mm ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে, যা ডীপ বেস এবং ক্লিয়ার ভোকাল সহ সুন্দর অডিও এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এছাড়াও এতে Smart Touch Controls, Voice Assistant সাপোর্ট, Bluetooth Connectivity, Type-C চার্জিং এবং 30 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যায়। এই ডিভাইসটি Orange, Black এবং Silver কালার অপশনে পেশ করা হয়েছে।

দাম এবং সেল

JC SkySport Smartwatch-এর দাম 1,499 টাকা রাখা হয়েছে। অপরদিকে JC SLEEPODS ইয়ারবাডস 1,999 টাকা দামে পেশ করা হয়েছে। উভয় প্রোডাক্ট JUST CORSECA অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, Flipkart সহ গোটা দেশের বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে।

যেসব ইউজাররা কম বাজেটে Bluetooth Calling Smartwatch বা আরামদায়ক ফিট সহ TWS খুঁজছেন তাঁরা JUST CORSECA ব্র্যান্ডের এই দুটি নতুন প্রোডাক্ট দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here