লঞ্চ হতে চলেছে সস্তা স্মার্টফোন vivo Y05i, প্রকাশ্যে এল ডিটেইলস

এপ্রিল মাসে ভিভো তাদের সস্তা vivo Y05 স্মার্টফোনটি 12,999 টাকা দামে ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই কম দামের ফোনটিতেও 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে এই সিরিজের vivo Y05e ফোনটিও পেশ করা হয়েছিল। এবার vivo Y05 সিরিজের তৃতীয় মডেল vivo Y05i ফোনটির ডিটেইলস প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গুগল প্লে কনসোলে ফোনটি লিস্টেড হয়েছে।

vivo Y05i ফোনের ডিটেইলস

গুগল প্লে কনসোলে vivo Y05i ফোনটি vivo V2556 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম vivo Y05i হবে বলে জানা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনটি spreadtrum ums9230 প্রসেসর সহ পেশ করা হবে। জানিয়ে রাখি এটি Unisoc T606 অক্টাকোর প্রসেসরের কোডনেম, এটি এন্ট্রি লেভেল স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাবহার করা হয়।

Unisoc T606 প্রসেসরে 6 Cortex-A55 কোর এবং 2 Cortex-A75 কোর রয়েছে। এই 12ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি মোবাইল সিপিইউ, যা 1.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। লিস্টিঙের মাধ্যমে কনফার্ম জানা গেছে ফোনটি অ্যান্ড্রয়েড 16 ওএস সহ লঞ্চ করা হবে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে ARM Mali G57 জিপিইউ দেওয়া হয়েছে।

গুগল প্লে কনসোল লিস্টিঙের মাধ্যমে vivo Y05i 4G ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এইচডি + ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী ফোনে 300DPI সাপোর্টেড ওয়াটারড্রপ নচ স্ক্রিন দেওয়া হবে। ফোনের ন্যানো বেজল সহ ডিসপ্লেতে হালকা চওড়া চিন পোর্ট থাকবে। শীঘ্রই কোম্পানি তাদের সস্তা স্মার্টফোনটি বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

vivo Y05 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

vivo Y05 ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 12,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনে Unisoc T7225 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই সস্তা ভিভো ফোনে Extended RAM ফিচার যোগ করা হয়েছে, ফলে 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

vivo Y05 4G ফোনটিতে 6.74-ইঞ্চির এইচডি + এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য vivo Y05 4G ফোনে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6500mAh battery এবং 15W চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি ফোনে Military-Grade ডিউরেবল বডি এবং IP65 রেটিং রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here