Vivo তাদের X-300 সিরিজের অধীনে প্রিমিয়াম ডিজাইন এবং সুন্দর ক্যামেরা পারফরমেন্স সহ স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি নতুন মডেল Vivo X300e ফোনটি লঞ্চ করতে পারে বলে খবর শোনা যাচ্ছে। আগেই এই ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার সম্প্রতি প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে ফোনের স্টোরেজ, RAM, কালার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য জানা গেছে। যারা কম্প্যাক্ট ডিজাইনের পাশাপাশি দারুণ পারফরমেন্স এবং ক্যামেরা সহ স্মার্টফোন, তাদের জন্য ফোনটি দারুণ অপশন হতে পারে।। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300e ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Vivo X300e ফোনের RAM এবং স্টোরেজ
টিপস্টার Digital Chat Station আপকামিং Vivo X300e ফোনের নতুন তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। অন্যদিকে টপ ভেরিয়েন্টে 12GB RAM + 512GB স্টোরেজ দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী 2026 সালের জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের শুরুতেই Vivo X300e ফোনটি চীনের বাজারে পেশ করা হতে পারে। এরপর কোম্পানির ফোনটি গ্লোবাল বাজারেও লঞ্চ করা হতে পারে।
Vivo X300e ফোনের ডিজাইন এবং কালার অপশন
Vivo X300e ফোনের ডিজাইন সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী ফোনটি Moonlight White, Midnight Black এবং Sunlight Orange তিনটি কালার অপশনে বাজারে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে কোম্পানির ফোনটিতে প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি মেটাল ফ্রেম ব্যাবহার করা হতে পারে, এর ফলে ফোনটিতে আরও মজবুত এবং ফ্ল্যাগশিপ লুক পাওয়া যাবে।
Vivo X300e ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Vivo X300e ফোনে 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। যারা এক হাতে সহজে স্মার্টফোন ব্যাবহার করা পছন্দ করেন এমন ইউজারদের কাছে এই কমপ্যাক্ট ফোনটি আকর্ষণীয় হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া হতে পারে। এই প্রসেসরে অসাধারণ হাই-এন্ড গেমিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং AI বেস্ড ফিচার উপভোগ করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300e ফোনটিতে 7,015mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। সবচেয়ে বড় বিশেষত্ব হল এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির থিকনেস মাত্র 7.9mm হবে। একইসঙ্গে স্মার্টফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
ফটোগ্রাফির জন্য আপকামিং Vivo X300e ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে Vivo তাদের ক্যামেরা ফোনের জন্য Zeiss টিউনিং এর ওপর বিশেষ নজর দিচ্ছে। তাই Vivo X300e ফোনে অসাধারণ ইমেজ প্রসেসিং এবং ক্যামেরা ফিচার দেওয়া হতে পারে।
Vivo X300e ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে, আরও উন্নত সিকিউরিটি এবং আনলকিং পারফরমেন্স পাওয়া যাবে।
যারা প্রিমিয়াম ডিজাইন, ফ্ল্যাগশিপ পারফরমেন্স এবং অসাধারণ ক্যামেরা সহ মিড রেঞ্জে স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য Vivo X300e একটি দারুণ বিকল্প হতে পারে। লঞ্চের পর ফোনটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ সেগমেন্টে একাধিক স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ফোনটি সম্ভবত Samsung, Xiaomi এবং OnePlus এর মতো ব্র্যান্ডগুলির ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে আসন্ন ফোনের সঠিক দাম প্রকাশ্যে আসা পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।
যারা মিড রেঞ্জে নতুন কম্প্যাক্ট স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Vivo X300e ফোনটির জন্য অপেক্ষা করতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









