7000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট, স্টার্টিং প্রাইস পড়বে মাত্র 14999 টাকা

গত মে মাসে মোটোরোলা ভারতের বাজারে বড় ব্যাটারি সহ তাদের Moto G37 Power স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে 7000mAh ব্যাটারি, 8GB RAM এবং MediaTek Dimensity 6400 প্রসেসর যোগ করা হয়েছিল। এই ফোনটি 15,999 টাকা স্টার্টিং প্রাইসে লঞ্চ করা হলেও, বর্তমানে ফোনটির দামে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। অফারে এই ফোনের সবকটি ভেরিয়েন্ট কম দামে কেনা যাবে।

Moto G37 Power ফোনের অফার

Moto G37 Power 5G ফোনে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 8GB RAM + 128GB Storage সহ টপ মডেলের দামে এই অফার পাওয়া যাচ্ছে। এই মডেলটির সাধারণ সেলিং প্রাইস 21,999 টাকা। তবে 3 হাজার টাকা ডিসকাউন্ট সহ এটি মাত্র 18,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

এক‌ইভাবে Moto G37 Power 5G ফোনের 4GB RAM ভেরিয়েন্টে 1,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনের 4GB RAM সহ 64GB মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা এবং 128GB স্টোরেজ মডেল 16,999 টাকা দামে লিস্টেড করা রয়েছে। তবে বর্তমানে এই দুটি মডেল যথাক্রমে 14,999 টাকা এবং 15,999 টাকা দামে সেল করা হচ্ছে।

শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Moto G37 Power 5G ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। Axis এবং HDFC Bank Credit card এর মাধ্যমে পেমেন্ট করলে 3000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং সস্তায় ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

Moto G37 Power ফোনের স্পেসিফিকেশন

পাওয়ার ব্যাক‌আপের জন্য Moto G37 Power 5G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark battery বেঞ্চমার্ক স্কোর ছিল 16 ঘন্টা, 49 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

Moto G37 Power 5G ফোনটি Android 16 বেস্ড My UX অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6400 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 5,70,353 AnTuTu score পেয়েছে।

এই ফোনটিতে Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে Moto G37 Power 5G ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR4X RAM যোগ করা হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Arm Mali-G57 GPU রয়েছে।

Moto G37 Power 5G ফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 264ppi পিক্সেল ডেনসিটি এবং 1050nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Water Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যায়। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য Moto G37 Power 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি 2-ইন-1 লাইট সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Moto G37 Power 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি দেওয়া হয়েছে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক, FM Radio এবং Google Gemini সাপোর্ট রয়েছে। সুন্দর অডিও কোয়ালিটির জন্য এতে Stereo Speakers, Dolby Atmos এবং Hi-Res Audio সাপোর্ট দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here