বেড়ে গেছে realme P4R 5G ফোনের দাম, তবে এখন কিনলে করা যাবে 1,000 টাকা সাশ্রয়, জেনে নিন কিভাবে

যারা realme P4R 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন এই পোস্টটি তাদের জন্য। কোম্পানির পক্ষ থেকে কয়েক দিন আগেই এই ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কোম্পানির জারি করা নোটিশ অনুযায়ী 22 জুলাই থেকে এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম 2,000 টাকা বেড়ে গেছে। তবে রিয়েলমি বর্তমানে Power Days Sale শুরু করেছে। এই সেলে আগামী 24 জুলাই পর্যন্ত এই ফোনটি কম দামে কেনা যাবে।

realme P4R 5G ফোনের নতুন দাম

আজ অর্থাৎ 22 জুলাই থেকে প্রাইস হাইক কার্যকর হ‌ওয়ার পর realme P4R 5G ফোনের 4GB + 128GB মডেলের দাম 18,999 টাকা থেকে বেড়ে 20,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে ফোনটির 6GB + 128GB মডেল কেনার জন্য 20,999 টাকার বদলে 22,999 টাকা দাম দিতে হবে। এই ফোনের 6GB + 256GB মডেলের দাম ছিল 22,999 টাকা, তবে এখন এটি বাড়িয়ে 24,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই তিনটি মডেলের দাম‌ই 2,000 টাকা করে বাড়ানো হয়েছে।

এখন কিনলে কত টাকা সাশ্রয় হবে?

realme P4R 5G ফোনের দাম বাড়িয়ে দেওয়া হলেও, বর্তমানে realme তাদের Power Days Sale সূচনা করেছে। এই সেল চলবে আগামী 24 জুলাই পর্যন্ত। এই সেলে অফারের দৌলতে ইউজাররা নতুন দামের তুলনায় 1,000 টাকা কম দামে ফোনটি কিনতে পারবেন।

যারা আগামী 24 জুলাইয়ের আগে realme P4R 5G ফোনটি কিনবেন তাদের 2,000 টাকার বদলে 1,000 টাকা বেশি খরচ করতে হবে। এই সেল ও অফার শেষ হয়ে গেলে 2,000 টাকা অতিরিক্ত দাম দিয়ে ফোনটি কিনতে হবে।

কোম্পানি জানিয়েছে মেমরি, চিপসেট ও স্মার্টফোন ইকোসিস্টেমের মূল্যবৃদ্ধির কারণে এই প্রাইস রিভিশন জারি করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী অতিরিক্ত খরচ সত্ত্বেও তাঁরা ইউজারদের সুন্দর ভ্যালু ও পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে।

realme P4R 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 8,000mAh Titan ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি 3 দিন পর্যন্ত ব্যাবহার করা যাবে। এত বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটির থিকনেস মাত্র 8.8mm। এই ফোনে 45W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং , ওয়্যার্ড রিভার্স চার্জিং এবং AI বেস্ড ব্যাটারি ম্যানেজমেন্ট ফিচার যোগ করা হয়েছে।

Realme P4R 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 1,200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। সুন্দর অডিওর জন্য এতে Super Linear Speaker সহ 400% Ultra Volume সাপোর্ট যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Realme P4R 5G ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm² AirFlow Vapour Chamber Cooling System রয়েছে। এই ফোনটি realme UI 7.0 ওএসে কাজ করে। এই ফোনটিতে 2 জেনারেশন ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Realme P4R 5G ফোনে ফটোগ্রাফির জন্য F/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP AI রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে এবং সেলফির জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির ক্যামেরায় AI Portrait Glow, AI Eraser 2.0, AI Ultra Clarity, AI Unblur ও Motion Photo ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে Google Gemini ইন্টিগ্রেশন যোগ করা হয়েছে, ফলে AI বেস্ড প্রোডাক্টিভিটি ও ক্রিয়েটিভিটি ফিচার ব্যাবহার করা যাবে।

এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন এবং IP65 রেটিং রয়েছে। Realme P4R 5G ফোনটি Titanium Glare, Silver Glare এবং Lavender Glare কালার অপশনে পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here