ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল গত মাসে ভারতের বাজারে 9,999 টাকা প্রাথমিক দামে সস্তা স্মার্টফোন Lava Smart 4 Plus লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে Lava Smart 4 নামের আরও একটি সস্তা স্মার্টফোন দেশের বাজারে পেশ করে দিয়েছে। 10 হাজার টাকার চেয়ে কম দামের এই এন্ট্রি লেভেল ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Lava Smart 4 ফোনের স্পেসিফিকেশন
Lava Smart 4 ফোনটি Android Go Edition এ কাজ করে। অ্যান্ড্রয়েড গো এডিশনের দৌলতে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করা যায়। এই ধরনের অ্যাপ কম RAM ও অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম এছাড়াও এইসব অ্যাপ কম ইন্টারনেট ডেটা খরচ করে এবং ব্যাটারি খরচ কমায়।
ভারতের বাজারে Lava Smart 4 ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 3GB RAM এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে Expandable RAM টেকনোলজি রয়েছে। এর ফলে ফোনটির 3GB Physical RAM এর সঙ্গে 3GB Virtual RAM যোগ করে মোট 6GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
Lava Smart 4 4G ফোনে প্রসেসিঙের জন্য Unisoc SC9863A চিপসেট দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসরে 1.2GHz থেকে 1.6GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কৌর যোগ করা হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে PowerVR GE8322 GPU রয়েছে।
View this post on Instagram
এই ফোনে 6.56 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। Lava Smart 4 4G ফোনের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে HD+ রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোনের চারদিকে চওড়া বেজল দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। এই বাজেটের ফোনে এই রিফ্রেশ রেট দেখা যায় না বললেই চলে।
Lava Smart 4 4G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অ্যান্ড্রয়েড গো এডিশনের মাধ্যমে এই ফোনে অনায়াসে 2 দিন ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনে 10W চার্জিং ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 8MP রেয়ার ক্যামেরা ও সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Lava Smart 4 4G ফোনটি সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। এই ফোনটি মূলত অফলাইন মার্কেটের জন্য পেশ করা হয়েছে এবং কোম্পানি জানিয়েছে ইতিমধ্যে রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটির সেলও শুরু হয়ে গেছে। এই ফোনের দাম 8 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। ফোনটির দাম জানা গেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।










