প্রকাশ্যে এল OnePlus 16 স্মার্টফোনের টিজার, দেখে নিন দাম এবং সম্ভাব্য ফিচার

OnePlus তাদের আপকামিং ফ্ল্যাগশিপ OnePlus 16 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কারণ চীনে স্ন্যাপড্রাগন গেমিং দেখানোর সময়ে OnePlus China এর ব্র্যান্ড জেনারেল ম্যানেজার Liu Baoyou আপকামিং ফোনের প্রাথমিক তথ্য শেয়ার করেছিলেন। এবার চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে OnePlus 16 ফোনের টিজার জারি করা হয়েছে। এই টিজারের মাধ্যমে ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এই টিজার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16 স্মার্টফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।

গেমিঙের ওপর বিশেষ গুরুত্ব

ইভেন্ট চলাকালীন Liu Baoyou জানিয়েছেন 2026 সালের প্রথমার্ধে OnePlus এর বার্ষিক সেল 13 শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান কোম্পানির পক্ষ থেকে বড়সড় আপগ্রেড সহ তাদের তিনটি এক্সক্লুসিভ গেমিং টেকনোলজি Fengchi Gaming Kernel, Extreme High Refresh Rate এবং Esports Triple-Chip পেশ করবে। OnePlus 16 ফোনের মধ্য দিয়ে এই সব টেকনোলজি সূচনা করা হবে। এর ফলে ইউজাররা আগের চেয়ে ভালো গেমিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

ডিজাইনে হতে পারে পরিবর্তন 

চীনের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া টিজার অনুযায়ী এবার OnePlus 16 ফোনটিতে সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, OnePlus 15 ফোনের স্কোয়ার ক্যামেরা মডিউলের পরিবর্তে এটি ব্যাবহার করা হতে পারে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে একটি AI-জেনারেটেড ইমেজ ভাইরাল হয়েছে। এই ইমেজে ফোনটির ডিজাইন আগে লঞ্চ হওয়া Realme GT 8 সিরিজের মতো দেখাচ্ছে। বর্তমানে এখনও পর্যন্ত এই সমস্ত ইমেজ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

OnePlus 16 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুযায়ী OnePlus 16 ফোনে 6.78 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 185Hz রিফ্রেশ রেট এবং আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে নেক্সট জেনারেশন Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর থাকবে বলে জানা গেছে। এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 17 সহ লঞ্চ করা হতে পারে।

আপকামিং OnePlus 16 ফোনে প্রায় 9,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এই ফোনে X-axis Bionic Vibration Motor, Symmetrical Dual Speakers এবং IP68/IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্টেন্স ফিচার থাকতে পারে।

কবে হতে পারে লঞ্চ?

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী 2026 সালের অক্টোবর মাসে আপকামিং OnePlus 16 ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। এরপর ভারত সহ অন্যান্য বাজারেও ফোনটি পেশ করা হতে পারে।

যারা আগামী কয়েক মাসের মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য আপকামিং ফ্ল্যাগশিপ OnePlus 16 ফোনটি অসাধারণ অপশন হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here