যারা একটি নতুন ট্যাবলেট ডিভাইসে মিউজিক ও মুভি উপভোগ করতে চান তাদের জন্য ভারতের বাজারে নতুন Moto Pad 70 groove লঞ্চ হয়েছে। এটি 9 JBL Pro Speaker System সহ ভারতের প্রথম ট্যাবলেট। এই ট্যাবলেটটিতে অসাধারণ সাউন্ড কোয়ালিটি উপভোগ করা যাবে। আগামী 7 আগস্ট থেকে Moto Pad 70 groove ট্যাবলেটটি ভারতের বাজারে 3 হাজার টাকার ডিসকাউন্ট 33,999 টাকা দামে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto Pad 70 groove ট্যাবলেটের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Moto Pad 70 groove ট্যাবলেটের সবচেয়ে বিশেষত্ব হল মিউজিক সিস্টেম। যারা ব্লুটুথ স্পিকার সহ মিউজিক সিস্টেম পছন্দ করেন এমন ইউজারদের কথা মাথায় রেখে কোম্পানির ট্যাবলেটি ডিজাইন করা হয়েছে। Moto Pad 70 groove ট্যাবটিতে 9 স্পিকার সহ জেবিএল সিস্টেম রয়েছে, এর ফলে এতে 4 tweeters, 3 woofers এবং 2 passive radiators সাপোর্ট করে। জোরালো মিউজিকের জন্য এতে ডেডিকেটেড bass ইউনিটও যোগ করা হয়েছে।

Moto Pad 70 groove ট্যাবলেটে 7.2 channel এর পাশাপাশি সিনেম্যাটিক অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। একইসঙ্গে ট্যাবের স্পিকার মিউজিক সেটআপে 43cc acoustic দেওয়া হয়েছে, যা একটি বড়সড় ঘর জোরালো আওয়াজে ভরিয়ে তুলতে সক্ষম। এই ট্যাবলেটটিতে ডীপ বেস সহ 48W স্পিকার রয়েছে, এতে Dolby Atmos এবং Hi-Res অডিও সাপোর্ট করে। সবচেয়ে বড় কথা এই ট্যাবটি যেকোনো ফোনের সঙ্গে কানেক্ট করে ওয়্যারলেস ব্লুটুথ স্পিকারের মতো ব্যবহার করা যাবে।
Moto Pad 70 groove ট্যাবলেটের স্পেসিফিকেশন
অসাধারণ স্পিকার সিস্টেমের পাশাপাশি মোটোরলা ট্যাবলেটে দূর্দান্ত ভিউইং এক্সপেরিয়েন্সের জন্য এতে 12.1 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছ। এই 2.5K রেজোলিউশন সাপোর্টেড স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 800nits পিক ব্রাইটনেস যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবটি HDR10 এবং Dolby Vision সহ লঞ্চ করা হয়েছে। এই ট্যাবলেটটি মেটাল বডি সহ তৈরী করা হয়েছে এবং এর থিকনেস মাত্র 6.8mm।

Moto Pad 70 groove ট্যাবলেটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ট্যাবে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 অক্টোকোর প্রসেসর দেওয়া হয়েছে। ভারতের বাজারে ট্যাবলেটের 8GB RAM + 256GB Storage অপশনের দাম 36,999 টাকা রাখা হয়েছে। তবে 3000 টাকার ডিসকাউন্ট অফার সহ এটি 33,999 টাকা দামে সেল করা হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Moto Pad 70 groove ট্যাবলেটের 10200mAh battery দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ক্রোমাগত 15 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ট্যাবলেটে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ট্যাবটিতে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে। একইভাবে এতে Bluetooth 5.4 এবং Wi-Fi 6 রয়েছে।








