মাত্র 949 টাকা দামে লঞ্চ হল নতুন ফিচার ফোন itel Ace 3 Heera, খারাপ হলে পাওয়া যাবে নতুন ফোন

সস্তা মোবাইল ও ফিচার ফোন প্রস্তুতকারী কোম্পানি itel ভারতের বাজারে তাদের নতুন ফিচার ফোন Ace 3 Heera লঞ্চ করেছে। এই কীপ্যাড ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। অর্থাৎ যে কোনো স্মার্টফোনের চার্জারের মাধ্যমে এই ফিচার ফোন চার্জ করা যাবে। মাত্র 949 টাকা দামের itel Ace 3 Heera ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

itel Ace 3 Heera ফোনের দাম

itel Ace 3 Heera ফিচার ফোনের দাম রাখা হয়েছে মাত্র 949 টাকা। এই ফোনটি Blue, Purple ও Black কালার অপশনে গতকাল থেকেই সেল করা হচ্ছে। এই ফোনটি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 1 বছরের Counter Replacement অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট দেখা দিলে বা ফোন খারাপ হয়ে গেলে কোম্পানির পক্ষ থেকে নতুন ফোন দেওয়া হবে। এই ফোন বিনা খরচে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

itel Ace 3 Heera ফোনের ফিচার

এই নতুন ফিচার ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এতদিন সমস্ত আইটেম কীপ্যাড ফোনে মাইক্রো ইউএসবি পোর্ট যোগ করা হত। USB Type C পোর্টের দৌলতে এই ফোনটি যে কোনো স্মার্টফোনের চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে। এমনকি এই ফোনটি থেকে সরাসরি ল্যাপটপ বা কম্পিউটারেও ডেটা ট্রান্সফার করা যাবে।

itel Ace 3 Heera ফোনে 1000mAh ব্যাটারি রয়েছে। AI দ্বারা অপ্টিমাইজড এই ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ দিতে সক্ষম। এই ফোনে Super Battery Mode দেওয়া হয়েছে, ফলে লো ব্যাটারিতেও এই ফোনটি কয়েক ঘন্টা পর্যন্ত ব্যাবহার করা যাবে।

এই ফিচার ফোনে 1.8 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনের নিচে টি9 কীপ্যাড যোগ করা হয়েছে। এই কীপ্যাডের মধ্যেই টর্চ, ভাইব্রেশন ও ভয়েস কম্যান্ডের জন্য শর্টকাট বাটন রয়েছে। এই ফোনটির স্পিকারের মাধ্যমে লাউড মিউজিক উপভোগ করা যাবে। বিনোদনের জন্য itel Ace 3 Heera ফোনে Wireless FM Radio দেওয়া হয়েছে, যা সরাসরি স্পিকারের মাধ্যমেই শোনা যাবে।

এই ফোনে 32GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করা যাবে। মেমরি কার্ডে গানের পাশাপাশি ফটো ও অন্যান্য ফাইল সেভ করে ফোনে অ্যাক্সেস করা যাবে। এই ফিচার ফোনে King Talker নামের ভয়েস অ্যাসিস্ট্যান্ট যোগ করা হয়েছে, এটি হিন্দি ও ইংরেজি উভয় ভাষায় কথা বলতে পারে। 1000 টাকার চেয়ে কম দামের এই ফোনে Bluetooth সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে Auto Call Recording ফিচার দেওয়া হয়েছে।

বয়স্ক এবং যারা স্মার্টফোন ব্যাবহার করতে চান না তাদের জন্য itel Ace 3 Heera ফিচার ফোনটি সবচেয়ে বেশি উপযোগী। বিশেষভাবে কল করা ও কল রিসিভ করার উদ্দেশ্যেই এই ফোনটি তৈরি করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here