ভারতের বাজারে U&i তাদের প্রডাক্টের সংখ্যা বাড়িয়ে CHILL Series Wireless Speaker (UiBS-5085) এবং ARIAL Series Power Bank (UiPB-0333) লঞ্চ করেছে। এই CHILL Series স্পিকারটি 150W আউটপুট সহ পেশ করা হয়েছে। তবে ARIAL Series এর পাওয়ার ব্যাংকে 10,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক U&i CHILL Series Wireless Speaker স্পিকারের ডিটেইলস সম্পর্কে।
U&i CHILL Series Wireless Speaker
U&i CHILL Series Wireless Speaker স্পিকারে150W ওয়্যারলেস আউটপুট দেওয়া হয়েছে। এতে 8+8 স্পিকার ইউনিট যোগ করা হয়েছে, এর ফলে অসাধারণ সাউন্ড, ক্লিয়ার অডিও এবং ডীপ ভয়েস উপভোগ করা যাবে। এটি পার্টি, ফ্যামিলি গ্যাদারিং, আউটডোর সেলিব্রেশন এবং অন্যান্য এন্টারটেইনমেন্ট অ্যাক্টিভিটির জন্য দারুণ একটি অপশন।
এই স্পিকারটি পোর্টেবল করার জন্য এতে বিল্ট ইন উইলস দেওয়া হয়েছে, এর সাহায্যে খুব সহজেই এটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাবে। এই স্পিকারে ভলিউম কন্ট্রোল প্যানেলের সঙ্গে FM Radio, AUX, TF Card এবং USB এর মতো প্লেব্যাক অপশন দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে DC 5V চার্জিং এবং TWS সাপোর্ট করে।
CHILL Series স্পিকারের সঙ্গে ওয়্যারলেস মাইক্রোফোন এবং রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে। এই মাইক্রোফোন কারাওকে, অ্যানাউন্সমেন্ট এবং পার্টি চলাকালীন ব্যাবহার করা যাবে। TWS সাপোর্টের দৌলতে দুটি কম্প্যাটিবল স্পিকার একে অপরের সঙ্গে কানেক্ট করে স্টেরিও সাউন্ড উপভোগ করা যাবে।
U&i ARIAL Series Power Bank
U&i ARIAL Series Power Bank এ 10,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এর সাহায্যে স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য কম্পাটিবল ডিভাইস চার্জ করা যাবে।
কানেক্টিভিটির জন্য এতে Type-C ইনপুট/আউটপুট ও দুটি USB আউটপুট দেওয়া হয়েছে। একইভাবে এতে মোট তিনটি চার্জিং পোর্ট রয়েছে। ফলে ইউজারা একইসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করতে পারবেন।
সেফটির জন্য পাওয়ার ব্যাংকে Short Circuit Protection, Overpower Protection, Undervoltage Protection এবং Temperature Protection এর মতো ফিচার দেওয়া হয়েছে। এই পাওয়ার ব্যাংকটি Black এবং White কালার অপশনে সেল করা হবে।
U&i CHILL Speaker এবং ARIAL Power Bank এর দাম
U&i CHILL Series Wireless Speaker (UiBS-5085) এর দাম 7,349 টাকা রাখা হয়েছে। অন্যদিকে U&i ARIAL Series Power Bank (UiPB-0333) 799 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ভারতে U&i এর রিটেইল ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে নতুন ডিভাইস দুটি সেল করা হবে।
যারা সস্তা 150W স্পিকার এবং 10,000mAh পাওয়ার ব্যাংক কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই নতুন প্রডাক্টগুলি ভালো অপশন হতে পারে।









