শীঘ্রই লঞ্চ হতে পারে vivo S2 FE স্মার্টফোন, মডেল নাম্বার সহ ডেটাবেসে হল লিস্টেড

ভারতের বাজারে vivo S2 ফোনটি লঞ্চের পর, এবার কোম্পানি তাদের এই সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। লিক অনুযায়ী vivo এর সিরিজের অধীনে নতুন S2 FE ফোনটি পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে ফোনের মডেল নাম্বার প্রকাশ্যে এসেছে। শীঘ্রই ফোনটি মিড বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নিন vivo S2 FE ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

vivo S2 FE ফোনের ডেটাবেস লিস্টিং

PassionateGeekz এর রিপোর্ট অনুযায়ী নতুন ডেটাবেসে vivo S2 FE ফোনের উল্লেখ রয়েছে। এই লিস্টঙে ফোনটি V2640 মডেল নাম্বার সহ দেখা গেছে। এর আগেও খবর পাওয়া গিয়েছিল যে, কোম্পানি vivo, S2 Pro ফোনের বদলে S2 FE ফোন পেশ করতে পারে। তাই এই তথ্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার এই ফোনটির মডেল নাম্বার প্রকাশ্যে আসায় আপকামিং ফোনটি অন্যান্য সার্টিফিকেশন সাইটে ও ডেটাবেসে লিস্টেড হওয়ার আশা করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়নি, তবে এই ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া Vivo S2 ফোনের মতো হবে বলে মনে করা হচ্ছে। vivo এর আসন্ন S2 FE ফোনটি S2 5G ফোনের তুলনায় কম দামে লঞ্চ করা হতে পারে।

Vivo S2 ফোনের স্পেসিফিকেশন

vivo S2 5G ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 3D Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3000nits পিক ব্রাইটনেস এবং HDR10 সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য vivo S2 5G ফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। এই 4ন্যনোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 2.5GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। কোম্পানির vivo ফোনে LPDDR4X RAM রয়েছে। এই ফোনটিতে Extended RAM ফিচার যোগ করা হয়েছে। এতে UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo S2 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo S2 5G ফোনে 7050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে Smart Charging Protection এবং Bypass Charging এর মতো ফিচার সাপোর্ট করে।

জানিয়ে রাখি vivo S2 FE ফোনটি V2640 মডেল নাম্বার সহ লঞ্চ করা হতে পারে এবং আগামী দিনে অন্যান্য সার্টিফিকেশন সাইটে ফোনেটি দেখা যাবে। পরবর্তী সময়ে লিস্টিঙের মাধ্যমে ফোনের কানেক্টিভিটি, ব্যাটারি, চার্জিং, চিপসেটের মতো বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here