Mivi ব্র্যান্ডের অডিও প্রোডাক্টের পর, এবার কোম্পানি তাদের নতুন স্মার্টফোনের পরিধি বিস্তার করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সম্পর্কে অফিসিয়াল টিজার জারি করা হয়েছে। কোম্পানি তাদের আপকামিং ফোনের নাম এখনও পর্যন্ত জানায়নি, তবে সম্প্রতি কোম্পানির এক্স পোস্টের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। একই সঙ্গে ফ্লিপকার্টের পেজ থেকে ফোনের ডিজাইন, কালার এবং সেল প্ল্যাটফর্ম সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Mivi এর প্রথম ফোনের ডিটেইলস সম্পর্কে।
26 সেপ্টেম্বর লঞ্চ হবে Mivi ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন
Mivi এর সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে জানিয়েছে ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন 26 সেপ্টেম্বর ভারতের বাজারে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চের সময় বা ইভেন্ট সম্পর্কে তথ্য শেয়ার করা হয়নি, তবে টিজারের মাধ্যমে স্পষ্ট জানা গেছে ভারতের বাজারে আগামী মাসের শেষের দিকে ফোনটি পেশ করা হবে।
Aye aye caption 🫡
09.26 https://t.co/CGT1Xz5Zrn pic.twitter.com/OQPh3vOsID— Mivi (@MiviOfficial) August 24, 2026
লঞ্চের পর ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। ফ্লিপকার্টে ফোনটির পেজ লাইভ হয়ে গেছে। এর মাধ্যমে অনলাইন সেল চ্যানেল সম্পর্কেও তথ্য জানা গেছে।
কেমন হবে Mivi Phone?
বর্তমানে কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র আপকামিং ফোনের প্রাথমিক লুক শেয়ার করা হয়েছে। টিজারে ফোনটি Green কালার অপশনে দেখা গেছে। ফোনটিতে রাউন্ড কর্নার সহ বডি ডিজাইন দেওয়া হয়েছে। ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। টিজারের মাধ্যমে এখনও পর্যন্ত ফোনের সম্পূর্ণ ডিজাইন এবং ফিচার সম্পর্কে জানা যায়নি। পরবর্তী সময়ে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি এন্ট্রি-লেভেল, মিড-রেঞ্জ না কি প্রিমিয়াম, কোন সেগমেন্টে পেশ করা হবে সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।
লঞ্চের আগেই কোম্পানির অফিসিয়াল টিজারে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি Mivi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে True Wireless Earbuds, স্পিকার এবং অন্যান্য অডিও প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে। স্মার্টফোন বাজারে পা রাখা কোম্পানির জন্য বেশ উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হয়ে উঠতে পারে।
আপাতত এখনও পর্যন্ত এই আপকামিং Mivi ফোনটির ডিজাইন, গ্ৰীন কালার, 26 সেপ্টেম্বর লঞ্চ ডেট এবং ফ্লিপকার্টে সেল সম্পর্কে জানা গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, RAM. স্টোরেজ এবং দাম সম্পর্কে জানানো হতে পারে।









