OPPO চীনে তাদের OPPO Reno 16t স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 200MP ক্যামেরা, 6700mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 8550 Super প্রসেসরের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। সবচেয়ে বড় কথা Reno 16t ফোনটি অনেকটা Reno 16 ফোনের মতোই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে
OPPO Reno 16t ফোনের স্পেসিফিকেশন
OPPO Reno 16t ফোনে 6.32-ইঞ্চির ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2640×1216 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 460ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে 1.07 বিলিয়ন কালার, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1800nits পীক ব্রাইটনেস আউটপুট পাওয়া যায়। তবে প্রমোশনাল ম্যাটেরিয়ালে 3600nits ব্রাইটনেসের উল্লেখ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য OPPO Reno 16t ফোনে MediaTek Dimensity 8550 Super চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনে 12GB LPDDR5X/LPDDR5 RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। এই ফোনটির বাঁদিকের প্যানেলে একটি AI Plus Key দেওয়া হয়েছে। এর সাহায্যে Mind Space ফিচার অ্যাক্সেস করা যাবে।
OPPO Reno 16t ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে OIS ফিচার সহ 200MP প্রাইমারি সেন্সর, 116° FoV সহ 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং OIS সাপোর্টেড 50MP টেলিফটো লেন্স রয়েছে।
এই ফোনের টেলিফটো লেন্স 3.5x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno 16t ফোনে 50MP অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং, HDR রেকর্ডিং, ডুয়েল-ভিউ ভিডিও এবং 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট যোগ করা হয়েছে।
OPPO Reno 16t ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6700mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 80W SuperVOOC এবং 80W UFCS ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 6, Bluetooth, NFC, USB Type-C পোর্ট এবং ডুয়েল ন্যানো-SIM দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনের সিকিউরিটি ও ফোন আনলকের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
এই ফোনের থিকনেস 8.36mm এবং ওজন 191 গ্ৰাম। তবে কালার মডেলের ওপর নির্ভর করে থিকনেসের পার্থক্য হতে পারে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য OPPO Reno 16t ফোনে IP68/IP69K রেটিং রয়েছে।
OPPO Reno 16t ফোনের দাম
চীনে OPPO Reno 16T ফোনটি 12GB RAM+256GB স্টোরেজ সহ 3,699 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 52,819 টাকার কাছাকাছি। এই ফোনটি Heartbeat, Galaxy Purple এবং Moonlight Black কালার অপশনে পেশ করা হয়েছে। এছাড়াও এই ফোনের একটি 16GB+512GB ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে।
জানিয়ে রাখি এই ফোনটি অফলাইন মার্কেটের জন্য পেশ করা হয়েছে। যারা চীনে রয়েছেন এবং মিড রেঞ্জ সেগমেন্টে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা OPPO Reno 16t ফোনটি কিনতে পারেন।










