JUST CORSECA হোম এন্টারটেইনমেন্ট সেগমেন্টে দুটি নতুন স্মার্ট প্রজেক্টর লঞ্চ করেছে। এই দুটি ডিভাইস JC STUDIOX (JST 830) এবং JC STUDIOX PRO (JST 832) নামে পেশ করা হয়েছে। উভয় প্রজেক্টরে ওয়্যারলেস স্ক্রিন মিররিং, বিল্ট-ইন স্পিকার এবং 4K কন্টেন্ট প্লেব্যাক সাপোর্ট রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ডিভাইসের সাহায্যে 120 ইঞ্চি এবং 130 ইঞ্চি পর্যন্ত স্ক্রিনে কন্টেন্ট দেখা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন প্রজেক্টরদুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
দাম এবং সেল
কোম্পানির পক্ষ থেকে JC STUDIOX (JST 830) প্রজেক্টরের দাম 6,999 টাকা এবং JC STUDIOX PRO (JST 832) প্রজেক্টরের দাম 10,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি Amazon, Flipkart সহ দেশের বিভিন্ন অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই দুটি প্রজেক্টর সেল করা হবে।
JC STUDIOX প্রজেক্টরের ফিচার
JC STUDIOX প্রজেক্টরে 1280×720 পিক্সেল HD নেটিভ রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিভাইস 1080p ও 4K কন্টেন্ট সাপোর্ট করে। এতে 170 ANSI লিউমেন্স ব্রাইটনেস এবং 4000:1 FOFO কন্ট্রাস্ট রেশিও দেওয়া হয়েছে। এর সাহায্যে 40 ইঞ্চি থেকে 120 ইঞ্চি পর্যন্ত কন্টেন্ট প্রজেক্ট করা যাবে।
এই প্রজেক্টরে অটো কীস্টোন কারেকশন ফিচার রয়েছে। এর ফলে প্রজেক্টর কিছুটা তেরছা করে রাখা হলেও স্ক্রিনে ছবির আকার ঠিক হয়ে যাবে। এতে 16:9 ও 4:3 আসপেক্ট রেশিও সাপোর্ট দেওয়া হয়েছে।
JC STUDIOX প্রজেক্টর Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে H713 কোয়াড-কোর ARM Cortex-A53 প্রসেসরের সঙ্গে 1GB RAM ও 8GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এতে Netflix, Prime Video ও YouTube সাপোর্ট রয়েছে।
এই প্রজেক্টরে 5GHz Wi-Fi, Bluetooth 5.4, HDMI, USB এবং অডিও পোর্ট দেওয়া হয়েছে। এতে AirPlay ফিচারের মাধ্যমে iPhone ও অন্যান্য iOS ডিভাইস এবং Miracast এর মাধ্যমে Android ডিভাইস থেকে স্ক্রিন মিরর করা যাবে। এতে 3W বিল্ট-ইন স্পিকার দেওয়া হয়েছে। ইউজাররা এতে তাদের Bluetooth স্পিকার ও হেডফোনও কানেক্ট করতে পারবেন। কোম্পানি জানিয়েছে এই প্রজেক্টরের LED লাইট সোর্সের লাইফ 50,000 ঘন্টার চেয়েও বেশি।
JC STUDIOX PRO প্রজেক্টরের ফিচার
JC STUDIOX PRO প্রজেক্টরে 1920×1080 পিক্সেল ফুল HD নেটিভ রেজোলিউশন পাওয়া যাবে। এই প্রজেক্টর 4K কন্টেন্ট সাপোর্ট করে। এতে 350 ANSI লিউমেন্স ব্রাইটনেস এবং 6000:1 আসপেক্ট রেশিও দেওয়া হয়েছে। এই প্রজেক্টরে40 ইঞ্চি থেকে 130 ইঞ্চি পর্যন্ত স্ক্রিনে কন্টেন্ট দেখা যাবে।
PRO মডেলে অটো ডিজিটাল ফোকাস ফিচার যোগ করা হয়েছে, যা স্পষ্ট ছবি প্রজেকশনের জন্য নিজে থেকেই ফোকাস অ্যাডজাস্ট করে নেবে। এতে অটো কীস্টোন কারেকশন ফিচারও রয়েছে। এই মডেলের বিশেষত্ব হল 360 ডিগ্রি রোটেটিং ডিজাইন। এর ফলে ইউজাররা তাদের সুবিধা মতো প্রজেক্টরের অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন এবং দেওয়ালের পাশাপাশি ছাদেও কন্টেন্ট প্রজেক্ট করতে পারবেন। এই ডিভাইসের ওজন 1.2 কিলোগ্রাম।
JC STUDIOX PRO প্রজেক্টর Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে 1GB RAM ও 8GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ডিভাইসে Bluetooth 5.4, ডুয়েল-ব্যান্ড Wi-Fi ও Wi-Fi 6 সাপোর্ট রয়েছে। এতেও AirPlay, Miracast, HDMI, USB 2.0 এবং অডিও কানেক্টিভিটি যোগ করা হয়েছে।
এই প্রজেক্টরে 3W বিল্ট-ইন স্পিকার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিভাইসেও 50,000 ঘন্টার চেয়ে বেশি LED লাইট সোর্সের লাইফ পাওয়া যাবে। এতেও Netflix, Prime Video এবং YouTube সাপোর্ট রয়েছে। কোম্পানির পক্ষ থেকে উভয় প্রজেক্টরের বক্সে রিমোট কন্ট্রোল, AC পাওয়ার কেবল, ইউজার ম্যানুয়াল এবং একটি প্রজেকশন স্ক্রিন দেওয়া হবে।
যারা কম দামে নতুন প্রজেক্টরের খোঁজ করছেন তাদের জন্য JC STUDIOX সুন্দর অপশন। তবে বাজেট কিছুটা বাড়ানো গেলে JC STUDIOX PRO বেশ উল্লেখযোগ্য।









