10,000mAh ব্যাটারি, 185Hz ডিসপ্লে এবং Snapdragon প্রসেসর সহ লঞ্চ হতে পারে Redmi K100 স্মার্টফোন, লিক হল ডিটেইলস

Redmi তাদের K100 সিরিজের নতুন Redmi K100 স্মার্টফোন লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি গত আগস্ট মাসে চীনের বাজারে Redmi K100 Pro এবং K100 Pro Max ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। তবে এই সিরিজের স্ট্যান্ডার্ড মডেল এখনও পর্যন্ত পেশ করা হয়নি। এবার এই ফোনের লিক প্রকাশ্যে এসেছে। অক্টোবর মাসের শেষের দিকে আপকামিং K100 ফোনটি লঞ্চ করা হতে পারে। অন্যদিকে চীনের 3C সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের চার্জিং স্পীড সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K100 স্মার্টফোনের লিক ডিটেইলস।

Redmi K100 ফোনের লঞ্চ টাইমলাইন

টিপস্টার Smart Pikachu এর বক্তব্য অনুযায়ী অক্টোবর মাসের শেষের দিকে Redmi সিরিজের ভ্যানিলা মডেল Redmi K100 ফোনটি পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি।

গত আগস্ট মাসে চীনের বাজারে Redmi K100 Pro এবং K100 Pro Max ফোনদুটি পেশ করা হয়েছিল। কিছু দিন আগে চীনে শাওমির মার্কেটিং টীমের জেনারেল ম্যানেজার Wei Siqi জানিয়েছিলেন এই সিরিজে স্ট্যান্ডার্ড মডেল এবং একটি গেমিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করা হবে। এবার Redmi K100 ফোনের নতুন সার্টিফিকেশন লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই এই ফোনটি পেশ করে দেওয়া হবে।

Redmi K100 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Redmi K100 ফোনটিতে 6.8 থেকে 6.9 ইঞ্চির মধ্যে বড় ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 185Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে। অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্সের জন্য আলাদা ডিসপ্লে চিপ দেওয়া হতে পারে।

Redmi K100 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। টিপস্টার Digital Chat Station এর আগের লিক অনুযায়ী ফোনটি 10,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

চীনের 3C সার্টিফিকেশন লিস্টিঙে M786BC মডেল নাম্বার সহ স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানা গেছে। টিপস্টার এই ফোনটিকে Redmi K100 বলে জানিয়েছেন। লিকের মাধ্যমে পাওয়া তথ্য সঠিক হলে ফোনটিতে বড় ব্যাটারির পাশাপাশি 100W চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

এখনও পর্যন্ত লিক হওয়া তথ্য অনুযায়ী Redmi K100 ফোনটিতে সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার, বড় লিনিয়ার মোটার এবং 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং থাকতে পারে।

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে আপকামিং Redmi K100 ফোনের লঞ্চ এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। Redmi K100 ফোনের সঠিক তথ্য জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here