5,000mAh ব্যাটারি এবং 90Hz ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে HMD Rise 4G স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

HMD এর একটি নতুন বাজেট স্মার্টফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। কোম্পানির আপকামিং ফোনটি HMD Rise 4G নামে লঞ্চ করা হতে পারে। টিপস্টার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে আসন্ন ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে ফোনের নাম সম্পর্কে নিশ্চিত জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Rise 4G স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল HMD Rise 4G ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী আপকামিং HMD ফোনটিতে 6.52-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 720 × 1612 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ডিসপ্লে সহ ফোনটি এন্ট্রি লেভেল ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

প্রসেসিঙের জন্য সম্ভবত HMD Rise 4G ফোনটিতে Unisoc SC9863A1 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এটি একটি এন্ট্রি লেভেল চিপসেট। এই চিপসেটের দৌলতে দৈনন্দিন কাজের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটি 4GB RAM সহ 64GB এবং 128GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য HMD Rise 4G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 13MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP সেকেন্ডারি সেন্সর থাকবে বলে জানা গেছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য HMD Rise 4G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 10W চার্জিং সাপোর্ট করতে পারে। তাই ফোনটির ব্যাটারি ক্ষমতা বেশি হ‌ওয়ার কারণে ফোনটি চার্জ হতে বেশি সময় লাগতে পারে।

লিক অনুযায়ী HMD Rise 4G ফোনটি Android 16 Go Edition সহ কাজ করতে পারে। এটি Android এর হালকা ভার্সন, যা অপেক্ষাকৃত দুর্বল হার্ডওয়্যার সহ ফোনে সুন্দর প্রসেসিঙের জন্য তৈরি করা হয়েছে।

এই স্মার্টফোনটিতে 4G LTE, 2.4GHz Wi-Fi, Bluetooth 5.0 এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হতে পারে। ফোনটি IP52 রেটিং সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।

ফোনটি Rose Gold এবং Deep Blue কালার অপশনে পেশ করা হতে পারে। এছাড়াও এই ফোনে সেল্ফ-রিপেয়ার অর্থাৎ নিজে থেকেই পার্টস পরিবর্তনের সুবিধা রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে HMD Rise 4G ফোনের লঞ্চ এবং সেল ডিটেইলস অফিসিয়ালি জানানো হয়নি। যারা শুধুমাত্র দৈনন্দিন ব্যাবহারের জন্য স্মার্টফোন খুজছেন, সেইসব ইউজাররা আপকামিং HMD Rise 4G স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here